1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জামিন হয়নি। যুবলীগ নেতা করাগারে - মুক্তকথা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

জামিন হয়নি। যুবলীগ নেতা করাগারে

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৫৭৫ পড়া হয়েছে

মৌলভীবাজার, ১১ জানুয়ারী ২০২২ইং

মৌলভীবাজারের রাজনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সিজু মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থায়ী জামিন চাইতে যান যুবলীগ নেতা সিজু ও জুয়েল মিয়া। এসময় আদালত জুয়েলের জামিন মঞ্জুর করে এবং সিজু’র জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে ওই যুবলীগ নেতা কারাগারে যাওয়ার পূর্ব পর্যন্ত উচ্চ আদালতের অগ্রীম জামিনে ছিলেন। উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় সদ্য সাবেক চেয়ারম্যান ছালেক আহমদ সহ ১৫ জনকে আসামী করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৩০ এপ্রিল চেয়ারম্যান রাহেল হোসেন ও সাবেক চেয়ারম্যান ছালেক মিয়া’র সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যান রাহেল আহমদ রাজনগর থানায় একটি মামলা দায়ের করেন(মামলা নং ০২)।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT