1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে আগুন, ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি - মুক্তকথা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী

শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে আগুন, ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

চা-শিল্পাঞ্চল প্রতিনিধি
  • প্রকাশকাল : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ১৩৩৭ পড়া হয়েছে

দেশের দ্বিতীয় নিলাম কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-নিলাম কেন্দ্রের ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে ভবনের ভেতরের চারটি এসিসহ কম্পিউটার ও জরুরী কাগজপত্র। খবর পেয়ে শ্রীমঙ্গলের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও চা নিলাম কেন্দ্রের কর্মকর্তারা জানান, সোমবার(১৮ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে মৌলভীবাজারর জেলার শ্রীমঙ্গলের অবস্থিত দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় জাতীয় চা নিলাম কেন্দ্র ও টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স কর্পোরেশন অব বাংলাদেশের অফিসে তাদের একটি সভা চলছিল।
আগুনে চা নিলাম কেন্দ্রের চারটি এসিসহ কম্পিউটার ও আসবাবপত্র, জরুরী কাগজপত্র পুড়ে গেলেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় পুরো ভবনটি।

টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহর তরফদার জানান, এপ্রিল মাসের ২৭ তারিখে বছরের প্রথম চা নিলামের জন্য কর্মপরিকল্পনা করতে তারা সভায় বসেছিলেন। এসময় হঠাৎ করে এসিতে আগুন ধরে যায়। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এমন ঘটনা ঘটেছে।

শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের সহকারী স্টেশন ম্যানেজার আব্দুল কাদির জানান, সোয়া এগারোটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT