1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চা নিলাম কেন্দ্রে ৭৫ লাখ টাকার চা বিক্রি - মুক্তকথা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

চা নিলাম কেন্দ্রে ৭৫ লাখ টাকার চা বিক্রি

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : সোমবার, ১ মে, ২০২৩
  • ৬৭০ পড়া হয়েছে

সর্বোচ্চ দর প্রতি কেজি ১ হাজার ৯৫০ টাকা

চট্রগামের পর দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র প্রাকৃতিক নৈস্যর্যের লীলাভূমি শ্রীমঙ্গল উপজেলা সদরে এ মৌসুমের প্রথম নিলাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) শ্রীমঙ্গলস্থ চা নিলাম কেন্দ্রের অস্থায়ী কার্যালয়ের জেলা পরিষদ অডিটোরিয়ামে সম্পন্ন হয়।

মৌসুমের প্রথম চা নিলামে প্রতি কেজি গড়ে ২৫০ টাকা দরে প্রায় ৩০ হাজার কেজি চা বিক্রি হয়েছে বলে জানা গেছে। যার মূল্য ৭৫ লাখ টাকা। এবারের নিলামে মৌলভীবাজারের ৫টি ব্রোকার্স হাউসের মাধ্যমে চা বিক্রি হয়। মোট ৩৮ জন বায়ার চা নিলামে অংশ নেন। নতুন চা মৌসুমের প্রথম নিলামে সর্বোচ্চ দরে বিক্রি হয় সাবেরী টি এস্টেট এর গ্রীণ টি। যার নিলাম দর ছিল প্রতি কেজি ১ হাজার ৯৫০ টাকা।

শ্রীমঙ্গল চা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. চেরাগ আলী বলেন, ‘দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে এবারের চা মৌসুমের প্রথম নিলামে প্রায় ৩০ হাজার কেজি চা বিক্রি হয়েছে। এ নিলামে কিছু চা অবিক্রিত রয়ে গেছে। আগামী নিলামগুলোতে আরো বেশি চা বিক্রির প্রত্যাশা করছি।

সোনার বাংলা ব্রোকার্স লিমিটেড এর চেয়ারম্যান শহীদ আহমদ বলেন, চলতি বছরের প্রথম চা নিলামে সর্বমোট মোট ৫৬ হাজার কেজি চা উত্তোলন করা হয়েছিল। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ চা বিক্রি হয়েছে। যে ৫৬ হাজার কেজি চা নিলামে উত্তোলন করা হয় তার মধ্যে শ্রীমঙ্গল ব্রোকার্স লিমিটেডের মাধ্যমে নিলামে উত্তোলন হয় ৩৮ হাজার ৩৫৬ কেজি।

বাকি সাড়ে ১৭ হাজার কেজি চা উত্তোলন করেন সোনার বাংলা ব্রোকার্স লিমিটেড, জালালাবাদ টি ব্রোকার্স লিমিটেড, রূপসী বাংলা টি ব্রোকার্স লিমিটেড ও জি.এস ব্রোকার্স লিমিটেড এ চারটি প্রতিষ্ঠান।

শ্রীমঙ্গলস্থ চা নিলাম কেন্দ্র সূত্রে জানা যায়, ২০২২ সালে শ্রীমঙ্গলস্থ দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে মোট ১৭টি চা নিলাম অনুষ্ঠিত হয়। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের চা মৌসুমে চট্টগ্রামে প্রথম নিলাম সম্পন্ন হয় গেল ১৭ এপ্রিল। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ মৌসুমে আরো মোট ২৩টি নিলাম অনুষ্ঠিত হবে।

উল্যেখ্য, ২০১৭ সালের ৮ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের দ্বিতীয় আন্তর্জাতিক নিলাম কেন্দ্র উদ্বোধন করেন সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আব্দুল মুহিত। এর পর ২০১৮ সালের ১৪ মে শ্রীমঙ্গলে প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়। এরপর থেকে এখানে নিয়মিত চা নিলাম হয়ে আসছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT