1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আগামীকাল প্রধানমন্ত্রী সিলেট আসছেন - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

আগামীকাল প্রধানমন্ত্রী সিলেট আসছেন

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
  • ২৫০৭ পড়া হয়েছে

Bangladeshi Prime Minister Visits Germanyলন্ডন, মঙ্গলবার ৬ই অগ্রহায়ণ ১৪২৩।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের নব প্রতিষ্ঠিত ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানসহ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে দিনব্যাপী সফরে আগামীকাল বুধবার সিলেট যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রের বরাতে বাসস এ খবর তাদের অনলাইনে এ খবর ছেপেছে।

বাসস লিখেছে, প্রধানমন্ত্রী কাল সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছার পর প্রথমে নগরীর আম্বরখানার দরগাহ্ মহল্লায় হযরত শাহজালাল (রাঃ) এর মাজার জিয়ারত করবেন। এখান থেকে তিনি নগরীর উপকণ্ঠে খাদিমনগরে যাবেন এবং সেখানে হযরত শাহ্পরান (রাঃ) এর মাজার জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে জালালাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের নব প্রতিষ্ঠিত ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন। পরে বিকেলে
প্রধানমন্ত্রী বিমানের ফ্লাইটে ঢাকা ফিরবেন।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার বরাত দিয়ে বাসস আরো লিখেছে যে, প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনের প্রতি সম্মান দেখিয়ে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত ২৩ নভেম্বরের সমাবেশ বাতিল করেছেন। নির্বাচন কমিশন গত ২০ নভেম্বর জেলা পরিষদ নির্বাচন ঘোষণা করেন। আগামী ২৮ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী এ সময়ের মধ্যে কোন রাজনৈতিক দল সমাবেশ করতে পারবে না।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT