1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলা উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

জেলা উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ৫২১ পড়া হয়েছে

মুক্তকথা: লন্ডন।। দেশের মোট ৪৯২টি স্থানে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে। এ জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৬২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বিস্তারিত জানিয়ে বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। বর্তমানে দেশে ১৬ কোটি মানুষের মধ্যে শতকরা প্রায় ৯০ ভাগ মুসলিম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তারই উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলা ও উপজেলায় ১টি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করছেন। এটি দেশের ইতিহাসে ধর্মীয় খাতে এককভাবে সর্বোচ্চ ব্যয়ের প্রকল্প।
২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে এ মসজিদগুলো নির্মাণের লক্ষ্য স্থির করা হয়েছে। মসজিদ নির্মানের এ কাজ ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে করা হবে  এবং এ প্রকল্পে সৌদি আরব সরকার ৮ হাজার ১৬৯ কোটি ৭৯ লাখ টাকা অনুদান দেবে বলে জানা গেছে।
মডেল মসজিদগুলোতে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, পাঠাগার, দাওয়া কার্যক্রম, পবিত্র কোরআন পঠন ও তাহফিজ, শিশুদের শিক্ষা সুবিধা, নারী ও পুরুষের জন্য পৃথক অজু ও নামাজ ঘর, অতিথিশালা, বিদেশি পর্যটকদের ভ্রমণ সুবিধা, মৃতদের গোছল করানো এবং হজযাত্রী ও ইমামদের প্রশিক্ষণ সুবিধা থাকবে।
গতকাল অনুষ্ঠিত একনেক বৈঠকে ২০ হাজার ৪শ ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT