1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আটক-৩, মৌলভীবাজারে ৭০ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

আটক-৩, মৌলভীবাজারে ৭০ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৯৯ পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি।। গত সোমবার বিএনপি চেয়ারপার্স বেগম খালেদা জিয়া শাহজালালের মাজার জিয়ারতে আগমনকালে মৌলভীবাজার শেরপুরে পুলিশের উপর হামলার অভিযোগ এনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উপর মামলা দায়ের করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে মৌলভীবাজার ডিবি’র এসআই শুভদ চন্দ্র শাহা বাদী হয়ে বিএনপি নেতা আয়াছ আহমদ, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জলসহ প্রায় ৭০/৮০ জন নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এর আগে গত সোমবার দুপুরে শেরপুর থেকে রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হাকিম (সুন্দও বক্স) ও টেংরা ইউনিয়ন বিএনপি সম্পাদক জবলু তালুকধারকে আটক করে পুলিশ। তবে,বিএনপি নেতারা জানান, বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে আসা নেতা-কর্মীদের উপর পুলিশ লাটি চার্জ করে সড়কে দাড়াতেই দেয়নি। জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান জানান, ৪০ জন নেতা-কর্মীও নাম উল্যেখ ও আরো ৪০জনকে অজ্ঞাত উল্যেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আমাদের সদর উপজেলা বিএনপি সভাপতি ও পৌর কাউন্সিলর আয়াছ আহমদ,স্বাগত কিশোর দাশসহ ৮০ জনকে আসামী করা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি  সোহেল আহম্মদ বুধবার বিকেলে জানান, শেরপুরে পুলিশের উপর হামলার ঘটনায় ৭০/৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ডিবি পুলিশ। এ মামলায় পুলিশ  তিন জনকে আটক করেছে। মৌলভীবাজার ডিবি’র ওসি মোঃ জহির বলেন এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT