1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আনুষ্ঠানিক ভাবে বোরো ধানকাটা উৎসবের উদ্বোধন - মুক্তকথা
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

আনুষ্ঠানিক ভাবে বোরো ধানকাটা উৎসবের উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৬৩০ পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনুষ্ঠানিক ভাবে বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১২ এপ্রিল) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের হাইল হাওরের বরুনা এলাকায় ব্রি ধান-৫৮ কর্তন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা নিবাহী অফিসার মোঃ নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোঃ সামসুদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন মুনালিসা সুইটি ও স্থানীয় কৃষক জমির মালিক মোঃ ইউসুফ মিয়া।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৬ হাজার ৮‘শ হেক্টর জমি। ধানের দাম ভাল পাওয়ায় এ বছর বোরো আবাদ বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৭‘শ ৫০ হেক্টর জমি। জেলার বিভিন্ন এলাকায় ধান পাকতে শুরু করেছে, ঝড়, শিলা বৃষ্টি ও পাহাড়ী ঢল আসার আগে ধান কর্তনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT