1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এবার ফেইচবুকের বিরুদ্ধে ভারতীয় পুলিশের মামলা, কংগ্রেস তদন্তের পত্র দিল - মুক্তকথা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

এবার ফেইচবুকের বিরুদ্ধে ভারতীয় পুলিশের মামলা, কংগ্রেস তদন্তের পত্র দিল

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ২৩৩০ পড়া হয়েছে

মুক্তকথা সংগ্রহ।। ফেইচবুকের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের জন্য আমেরিকার আদালতে মামলা হয়েছে বেশ আগেই। এজন্য ফেইচবুককে জরিমানাও দিতে হয়েছে। ফেইচবুক কর্তৃপক্ষ নিজেদের গ্রাহকসৃষ্ট সমস্যা সমাধানে জরিমানা দিয়ে সময় চেয়ে নিয়েছেন, এমনও ঘটেছে। নিজের দেশ আমেরিকার পর এবার ফেইচ বুকের কিছু ঘৃণা—ভাষণের তদন্ত চেয়ে চিঠি দিয়েছে ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেস। কংগ্রেস পত্র দিয়েছে ফেইচবুকের কর্ণধার মার্ক জোকারবার্গকে। এই সাথে ফেইচবুকের ভারতীয় শাখার পাবলিক পলিসি পরিচালক আঁখি দাসের বিরুদ্ধে আদালতে মামলা করেছে ভারতীয় পুলিশ। এ খবর প্রকাশ করেছে দৈনিক আনন্দবাজার পত্রিকা।

পুলিশের ভাষায়, আঁখি দাস বিদ্বেষমূলক মন্তব্য প্রচার ও ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়ে কথা বলেছেন। এদিকে খোদ আমেরিকার সংবাদপত্রে ফেইচবুকের ভারতীয় শাখার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে। আমেরিকার সংবাদপত্রে প্রকাশিত সে অভিযোগে জানা গেছে যে ফেইচবুকের ভারতীয় শাখা বিজেপি’র প্রতি পক্ষপাতিত্ব করে চলেছে। এআইসিসি সাধারণ সম্পাদক বেণুগোপাল এর তদন্ত দাবী করেছেন। এছাড়াও মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে গত শুক্রবার প্রকাশিত খবরের উপর তদন্তের দাবীতে যৌথ সংসদীয় কমিটি গঠন করার দাবী তুলেছে কংগ্রেস ও বামসহ বিরোধী পক্ষের এক অংশ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT