1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নরহত্যার দায়ে ২৭বছরের যুবকের সাজা ভূটানে - মুক্তকথা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

নরহত্যার দায়ে ২৭বছরের যুবকের সাজা ভূটানে

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮
  • ১২০১ পড়া হয়েছে

ভূস্বর্গ ভূটান

লণ্ডন।। ভূটানের পুনাখা জেলা আদালত চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্তরা একই পরিবারের মানুষ বলে জানাগেছে। এক বিধবা, দুই শালক ও শ্বাশুরী। গতকালই এ রায় দেয়া হয়।
শাস্তিপ্রাপ্ত মূল অভিযুক্ত একজন ২৭বছরের যুবক। আদালত তাকে অনৈচ্ছিক নরহত্যা ও মৃতব্যক্তির উপর অত্যাচারের দায়ে দোষী সাব্যস্ত করেন। তাকে সাড়ে ৪ বছরের সশ্রম হাজতবাসের হুকুম দেয়া হয়। রায় ঘোষণার সময় থেকে ৪ মাসের মধ্যে উসুল করার নিমিত্ত্বে দোষী ওই ব্যক্তিকে ভূটানী মুদ্রায় ৪লাখ ৭১হাজার নূ(Nu) জরিমানাও করা হয়। এই অর্থ নিহত ব্যক্তির আইনী উত্তরাধিকারী পাবেন। 
৪০ বছর বয়সী অপর ব্যক্তিকে আদালত ৬ মাসের সাজা দিয়েছেন। ঘটনার সাথে জড়িত বাকী দু’জন মহিলাকে ৩মাসের হাজতবাসের সাজা দেয়া হয়েছে। অবশ্য তাদেরকে জনপ্রতি ১১হাজার নূ জরিমান দিয়ে দিলে হাজতবাস থেকে মুক্তি দেয়া হবে বলে রায়ে বলা হয়েছে। 
ঘটনাটি ঘটেছিল গত বছর পহেলা জুলাই। মৃত ব্যক্তি মাদকাশক্ত অবস্থায় সাজাপ্রাপ্ত ব্যক্তির সাথে মারামারিতে লিপ্ত হন এবং মারা যান। সূত্র: বিবিএস

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT