1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিএনপি নেতা পৌর কাউন্সিলার স্বাগত কিশোর দাস চৌধুরীকে কুপিয়ে হত্যার চেষ্টা - দুর্বৃত্তরা পলাতক - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

বিএনপি নেতা পৌর কাউন্সিলার স্বাগত কিশোর দাস চৌধুরীকে কুপিয়ে হত্যার চেষ্টা – দুর্বৃত্তরা পলাতক

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
  • ১০১৯ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস।। মৌলভীবাজার পৌরসভার ১নং নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক স্বাগত কিশোর দাস চৌধুরীকে একদল অজ্ঞাতনামা সন্ত্রাসী নির্মমভাবে হত্যার চেষ্টা চালায়। তার বাসায় ঢুকে ধারাল অস্ত্রদিয়ে তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। আকষ্মিক সন্ত্রাসী এ আক্রমনে তার পরিবারের আরো ৪জন আহত হন।
আজ শুক্রবার ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে শহরের উত্তর-পূর্ব কোনে মনুনদীর তীর ঘেঁষে গড়ে উঠা জনপদ ‘সৈয়ারপুর’এ অবস্থিত তার নিজ বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় স্বাগত চৌধুরীর নিজ বাসার ভেতর ১০/১৫জন মুখোশধারী ফটক পেরিয়ে ঘরে প্রবেশ করে এলোপাতারী বর্বরোচিত হামলা চালায়। সন্ত্রাসীরা স্বগত চৌধুরীকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে পাঠানো হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহেল আহম্মদ বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন যে, যারা এ ঘটনায় জড়িত তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ খবর লিখা পর্যন্ত কোন সন্ত্রাসীকে গ্রেপ্তারের কোন খবর পাওয়া যায়নি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT