1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রাত পোহালেই ফুলতলা ইউপি নির্বাচন -চায়ের গরম কাপে চুমুকের তুফান তুলে চলছে নির্বাচনী হিসেব নিকেশ - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

রাত পোহালেই ফুলতলা ইউপি নির্বাচন -চায়ের গরম কাপে চুমুকের তুফান তুলে চলছে নির্বাচনী হিসেব নিকেশ

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭
  • ৭৮০ পড়া হয়েছে

আব্দুর রহমান শাহীন।। রাত পোহালেই বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর। মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনকে ঘিরে এখনো নির্বাচনী এলাকায় চলছে নীরব প্রচারণা! অনেক প্রার্থী এখনো তাদের ভোটকে নিশ্চিত করতে কাঙ্ক্ষিত ভোটারদের নিকট গোপনীয় ভাবে যোগাযোগ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, এ নির্বাচনে বেসামাল কালো টাকার ছড়াছড়ি হচ্ছে।

নির্বাচনকে ঘিরে অনেক ভোটারই তাদের ভাগ্য বদল করে নিচ্ছেন। এলাকায় সর্বত্র সুরের মূর্ছনায় চায়ের গরম কাপে চুমুকের তুফান তুলে চলছে ভবিষ্যতের হিসেব নিকেশ। কে পরবেন নির্বাচন শেষের বিজয় মালা। সর্বশেষ আলোচনায় চলে এসেছে ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মাসুক আহমদ এবং বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ফয়াজ আলীর নাম। তবে সাধারণ ভোটারদের ধারণা ফয়াজ আলী ও মাসুক আহমদের হাড্ডাহাড্ডি ভোট লড়াই হবে। শেষ মুহুর্তে কে কত ভোটের ব্যবধানে শেষ হাসি হাসছেন, তা দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে উপজেলার সকল মহলের মানুষজন। নির্বাচনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জুড়ী উপজেলা নির্বাচন অফিসার মোঃ এনামুল হক।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT