1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শতভূজা পূঁজা - মুক্তকথা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

শতভূজা পূঁজা

প্রনীত দেবনাথ।
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩ পড়া হয়েছে
দেবীপুর দেবালয়ে ২০তম শতভূজা বাসন্তী পূজা উদ্যাপন:
লক্ষাধিক ভক্তের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ

বসন্তের আগমনে প্রকৃতি যখন নতুন সাজে সজ্জ্বিত, তখনই দেবী শক্তির আরাধনায় মেতেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্বজনীন দেবালয়ের ২০ তম শতভূজা শ্রী শ্রী বাসন্তী পূজা। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। মন্দিরের সাজসজ্জা এবং প্রতিমার শৈল্পিক রূপ দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করছে।
পূজা উদ্যাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দশক পূর্তি উপলক্ষ্যে এবারে বিশেষ আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। দেবীপুর সার্বজনীন দেবালয়ের সভাপতি সত্যেন্দ্র কুমার পাল বলেন, “বিগত ২০ বছর ধরে আমরা এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় এই পূজা করে আসছি। বাসন্তী দেবী সবার মঙ্গল করুন এবং সমাজে শান্তি বজায় থাকুক এটাই আমাদের প্রার্থনা।” পুষ্পাঞ্জলি ও ভোগ আরতি প্রতিদিন সকালে ভক্তদের পুষ্পাঞ্জলি এবং দুপুরে প্রসাদ বিতরণ করা হয়েছে। স্থানীয় ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে ভজন ও ধামাইল কীর্তন পরিবেশনা করা হয়।

বাসন্তী পূজা উপলক্ষে গত তিন দিনে লক্ষাধিক ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রশাসন, রাজনৈতিক দল, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসন্তী পূজাকে কেন্দ্র করে মন্দির সংলগ্ন মাঠে মেলা বসেছে। স্থানীয় বাসিন্দাদের এই বাসন্তী পূজাকে ঘিরে দেবীপুরে প্রাণের আমেজ বিরাজ করে। জাতি-ধর্ম নির্বিশেষে সবাই এই উৎসবে শামিল হয়েছেন। ২৮ মার্চ শনিবার দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT