1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সামরিক ভাবে নয়, রোহিঙ্গা সংকট কাটিয়ে উঠার বিষয়ে কূটনৈতিক তৎপরতায় বিশ্বাসী বাংলাদেশ -জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু - মুক্তকথা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

সামরিক ভাবে নয়, রোহিঙ্গা সংকট কাটিয়ে উঠার বিষয়ে কূটনৈতিক তৎপরতায় বিশ্বাসী বাংলাদেশ -জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৮২৮ পড়া হয়েছে

ঢাকা।।  তথ্যমন্ত্রী জাসদ সভাপতি  হাসানুল হক ইনু বলেছেন, সামরিক ভাবে নয়, রোহিঙ্গা সংকট কাটিয়ে উঠার বিষয়ে কূটনৈতিক তৎপরতায় বিশ্বাসী বাংলাদেশ। তিনি আরো বলেন, রোহিঙ্গাদের সমস্যাটি জাতিগত। এটি কোনো ধর্মীয় সমস্যা নয়। রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে ফেরৎ পাঠানো এবং নিরাপদে মর্যাদার সঙ্গে তাদের দেশে পুনর্বাসনেই এ সমস্যার একমাত্র সমাধান।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট উত্তোরণ ও মিয়ানমারের সামরিক উত্তেজনা সৃষ্টির উসকানি মোকাবেলা সামরিক উপায়ে নয়, কূটনৈতিক তৎপরতা দিয়ে মোকাবেলা করতে হবে এবং এ নীতিতে বিশ্বাসী বাংলাদেশ সরকার।
আজ সোমবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রোহিঙ্গা সংকট নিয়ে সরকারের অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মিয়ানমারের অভ্যন্তরে গণহত্যার ব্যাপারে ইনু বলেন, জাতিসংঘের মাধ্যমে এই বিষয়ে তদন্ত কমিটি করতে হবে। এছাড়াও  কয়েকটি দাবি  জানান তিনি। বিএনপি’র ভূমিকা বিষয়ে মন্তব্য করতে গিয়ে জাসদ সভাপতি ইনু বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই সরকারকে ঘায়েলের ব্যর্থ চেষ্টা করছেন। তথ্য সূত্র: ইত্তেফাক

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT