1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
স্বাধীনতা দিবস পালিত - মুক্তকথা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

স্বাধীনতা দিবস পালিত

প্রনীত দেবনাথ
  • প্রকাশকাল : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ০ পড়া হয়েছে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের শুভ সূচনা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সংসদ সদস্যের পক্ষে, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আইনশৃঙ্খলা বাহিনী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শমশেরনগর, কামুদপুর, দেওড়াছড়া বধ্যভূমি ও দলই সীমান্তে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করা হয়।

এদিকে সকাল ৯টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। পুলিশ, আনসার ও ভিডিপি, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এ কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।


স্বাধীনতা দিবসে ইসলামিক মিশনের আলোচনা সভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশন এর আয়োজনে স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১২ ঘটিকায় ইসলামিক মিশন শমশেরনগর এর আয়োজনে অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামিক মিশন শমশেরনগর এর সিনিয়র মেডিকেল অফিসার ডা. মৌসুফা মেহেরীবান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মিশনের প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হক, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথসহ মিশনের অধীনস্থ বিভিন্ন মক্তবের শিক্ষকবৃন্দ। সভায় স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরুস্কার প্রদান করা হয়। সবশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT