1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
"হৃদয়ে শ্রীমঙ্গল" - মুক্তকথা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

“হৃদয়ে শ্রীমঙ্গল”

কাওছার ইকবাল।
  • প্রকাশকাল : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪ পড়া হয়েছে

যুক্তরাজ্য ভিত্তিক শ্রীমঙ্গল প্রবাসীদের সংগঠন
“হৃদয়ে শ্রীমঙ্গল”-এর
নতুন কমিটি গঠিত


‎যুক্তরাজ্য ভিত্তিক শ্রীমঙ্গল প্রবাসীদের বৃহৎ সামাজিক সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’র এজিএম ও নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি কায়েস আজিজ ও সম্পাদক আল-মামুন টিটু।

‎গত ৫ই আগস্ট লন্ডনে যুক্তরাজ্য ভিত্তিক শ্রীমঙ্গল প্রবাসীদের বৃহৎ সামাজিক সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’র বার্ষিক সাধারণ সভা এবং দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত সংগঠনের নির্বাহী সদস্যবৃন্দ দিনব্যাপী এ সাধারণ সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকল সদস্যের অংশগ্রহণে সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন হয়ে উঠেছিল শ্রীমঙ্গলবাসীর প্রাণবন্ত এক মিলন মেলায়।

‎সভায় গত বছরের কর্ম পর্যালোচনা এবং রিপোর্ট পেশ করেন সংগঠনের সভাপতি। অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বিস্তারিত হিসাব-নিকাশ পেশ করেন সংগঠনের ট্রেজারার।

‎সভার প্রথমার্ধের শেষে সংগঠনের বিদায়ী সভাপতি আব্দুর রকিব রাজুর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বিগত পরিষদের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। অতঃপর সংগঠনের সাবেক সভাপতি হারুন অর রশিদ ও জহির উদ্দিন চৌধুরী বাবলু দায়িত্বপ্রাপ্ত হয়ে পারস্পরিক পরামর্শের আলোকে উপস্থিত সকল সদস্যদের সামনে একটি খসড়া কমিটি প্রস্তাব করলে সভায় তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

‎২০২৬-২৮ মেয়াদের হৃদয়ে শ্রীমঙ্গলের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু, ট্রেজারার হাজিম উদ্দীন, সহ সভাপতি এমদাদুল হক জুনেদ, জাহিদুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক হাজী রকিব রহমান মিজান, আবদুল্লাহ আল মাহবুব তিতাশ, যুগ্ম ট্রেজারার শাহ মঞ্জুর হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার মামুন ও এম ইলিয়াছুর রহমান পাপ্পু, ত্রান সম্পাদক তুফাজ্জল হক মুর্শেদ, মহিলা বিষয়ক সম্পাদক শেখ জেসমিন নাহার জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ শিপু ওপারভেজ খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাকির আহমেদ।

‎সভাপতিমন্ডলীর সদস্য হারুন অর রশিদ, জহির উদ্দীন চৌধুরী বাবলু, আব্দুর রকিব রাজু। কার্যনির্বাহী সদস্য হাজী জসিম উদ্দীন দুদু, শেখ মোহাম্মদ আব্দুন নূর, মানসেল আহমেদ মনসুর।

‎দ্বি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পেল হৃদয়ে শ্রীমঙ্গল। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও ঐক্যবদ্ধ ও কার্যকরভাবে শ্রীমঙ্গলের স্বার্থে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সম্মেলনে অংশ নেওয়া সম্মানিত সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT