1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
১০দিন ব্যাপী পাট উদ্যোক্তা প্রশিক্ষণ উদ্বোধন - মুক্তকথা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

১০দিন ব্যাপী পাট উদ্যোক্তা প্রশিক্ষণ উদ্বোধন

হোসেইন আহমদ॥
  • প্রকাশকাল : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৮৮ পড়া হয়েছে

মৌলভীবাজারে ১০ দিন ব্যাপি পাট উদ্যোক্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। সবুজছায়া মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং নরসিংদী বহুমুখী পাটশিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্রের সহযোগীতায় শনিবার দুপুরে মৌলভীবাজার ইএজডিপি কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী আয়োজনে বক্তারা বলেন, সোনালী আঁশ পাট শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় আজকের এই প্রশিক্ষণ। এ শিল্পের বিকাশ ও প্রসারের জন্য পাট ও বস্ত্র মন্ত্রণালয় জেলা পর্যায়ে অনেক বিনিয়োগও করেছে। প্রশিক্ষণার্থীদের মাঠ পর্যায়ে কাজ করার আহব্বান করেন বক্তারা।
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মল্লিকা দে’র সভাপতিত্বে ও ইএসডিপি’র জেলা প্রশিক্ষণ সমন্বয়ক মোঃ নিয়াজ মুর্শেদের পরিচালনায় বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, জেডিপিসি’র লিয়াজু অফিসার মোহাম্মদ আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, নরসিংদী জেডিপিসি সেন্টার ইনচার্জ মাজেদুর রহমান ভূঁইয়া, বিসিক উপ-ব্যবস্থাপক মোঃ জহুরুল হক, ব্যাংক এশিয়ার মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক সৈয়দ শওকত আলী, ইএসডিপির প্রশিক্ষক ড. মোহাম্মদ আবু তাহের, জেলা সমবায় অফিসার আব্দুর রহিম, সবুজছায়া মহিলা উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্ঠা ও পাট উদ্যোক্তা মোঃ রবিউল ইসলাম রাসেল, সবুজছায়া মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী মোছাঃ সালেহা বেগম বৃষ্টি, জেলা আইসিটি অফিসার কাওছার আহমদ, আওয়ামীলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম, উদ্যোক্তা এম এ সামাদ ও মোঃ কামরুল ইসলাম শাহান প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT