1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
২০হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া পাখী আবার জন্ম নিয়েছে - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

২০হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া পাখী আবার জন্ম নিয়েছে

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
  • ১২৪১ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। প্রাণিবিদ্যা বিষয়ক পত্র “বিজ্ঞান”‌ ও ‘লিনিয়ান সোসাইটি’র “জি‌ওলজিক্যাল জার্ণাল”সহ বেশ কিছু পত্রিকা ‌ও সাময়িকীতে প্রকাশিত হয়েছে প্রাণী গবেষণার এক চমকপ্রদ ‌ও বিস্ময়কর সংবাদ। ছেপেছে আনন্দবাজার পত্রিকা‌ও। সে খবর থেকে জানা যায়, প্রায় ২০হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যা‌ওয়া একটি জাতের পাখী আবার ফিরে এসেছে এ ধরাধামে। এই একই প্রজাতির পাখি ১ লক্ষ ৩৬ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে ফিরে এসেছিল। সাদা ঠোটের রেল পাখী বা ‘হোয়াইট থ্রোটেড রেল’নামের এই জাতের পাখী আবার নতুন করে দেখা গিয়েছে। এ কি করে সম্ভব? ‘বিজ্ঞান’ নামক পত্রিকায় প্রকাশিত নিবন্ধে গবেষণা বিষয়ক কিছু জবাব দিয়েছেন গবেষক বিজ্ঞানীগন।


গবেষণার বিবরণে জানা যায়, ভারত মহাসাগরের প্রবাল দ্বীপ, আলডাবরা’য় এক সময় বাস ছিল সাদা ঠোটের একজাতের রেল পাখীর। প্রায় ১ লক্ষ ৩৬ হাজার বছর আগে পানিতে ডুবে অনেকটা চিরতরে উদা‌ও হয়ে যায় দ্বীপটি। ফলে বিলুপ্ত হয়ে গিয়েছিল দ্বীপের মনোহারি ‌ওই পাখীগোত্র। এখন প্রকৃতি ‌ও প্রাণী বিজ্ঞানীরা বলছেন, আবার ফিরে এসেছে বিলুপ্ত হয়ে যাওয়া সেই ‘হোয়াইট থ্রোটেড রেল’পাখী।
বিজ্ঞানীদের জবানে এই পাখীগোত্রের ফিরে আসার কাহিনি গল্পের মত বিচিত্র। এই নিয়ে দ্বিতীয় দফা তারা মহাকালের বিলুপ্তি থেকে ফিরে এল। বিশেষজ্ঞদের মতে, লক্ষ বছর আগে সমুদ্রের পানি বেড়ে গিয়ে দ্বীপটি ডুবে যায় ফলে পাখীগুলি‌ও বিলুপ্ত হয়ে গিয়েছিল। কয়েক হাজার বছর পরে আবার সমুদ্রের পানি নেমে গেলে পাখিটি আবার ফিরে এসেছিল।
বিজ্ঞানীদের মতে, এ অবস্থাকে বলা হয় ‘ইটেরেটিভ ইভোলিউশন’। তার অর্থ হলো, কোনও প্রাণীর উত্তরসূরিদের মধ্যে কোনও একটি প্রজাতির একাধিক বিবর্তন ঘটে। এবং ইতিহাসের বিভিন্ন সময়ে ফিরে-ফিরে আসে তারা। অন্যান্য প্রাণীর ক্ষেত্রে দেখা গেলেও ‘রেল’ বা মাটিতে বসবাসকারী ছোট বা মাঝারি মাপের পাখিদের মাঝে এমন বিবর্তন এই প্রথম।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT