1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আগুন লাগিয়ে লাউয়াছড়া সংরক্ষিত বনের কয়েক একর ভূমি পুড়িয়ে দেয়া হয়েছে - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

আগুন লাগিয়ে লাউয়াছড়া সংরক্ষিত বনের কয়েক একর ভূমি পুড়িয়ে দেয়া হয়েছে

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫৩ পড়া হয়েছে

সংরক্ষিত লাউয়াছড়া বনে আগুন দিল কারা(?)

মৌলভীবাজারের কমলগঞ্জে হীড বাংলাদেশের টিলা ভূমি ও লাউয়াছড়া বনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় আগুন লাগার পর বিকেল সাড়ে চারটার দিকে আগুন নেভান বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয় সুত্রে জানা যায়, হীড বাংলাদেশের পশ্চিমে টিলা ভূমিতে দুপুরে আগুনের সুত্রপাত হয়। পরবর্তীতে লাউয়াছড়া বনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে হীড বাংলাদেশের টিলা ভূমি ও লাউয়াছড়া বনের প্রায় ২ একর জায়গা পুড়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী, বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় সাড়ে তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন।

স্থানীয়রা জানান, কেউ ইচ্ছাকৃতভাবে বনে আগুন লাগিয়েছে। এই আগুনে বনের প্রাণীরা ভয়ে ছোটাছুটি করতে থাকে। অনেক প্রাণী মারা যাবে, প্রাণীদের আবাসস্থল ধ্বংস হয়েছে। এছাড়া বনের গাছ-গাছালি, লতাপাতা পুড়ে গেছে।

কমলগঞ্জ অগ্নিনির্বাপন সেবা সংস্থা এবং অসামরিক প্রতিরক্ষা দলপতি মো. ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

এ বিষয়ে লাউয়াছড়া বন রক্ষন কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, প্রথমে হীড বাংলাদেশের জায়গায় আগুন লাগে। পরে আগুন লাউয়াছড়া বনের প্রায় এক একর জায়গা পুড়ে যায়। বনকর্মী ও অগ্নিনির্বাপন সেবা সংস্থার  সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনন। কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
নোট: ছবি সংযুক্ত।


 

 

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT