1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। - মুক্তকথা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ

বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়।

কাওছার ইকবাল।
  • প্রকাশকাল : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ পড়া হয়েছে

বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) অধীনে অনুষ্ঠিত বিএসসি ইন নার্সিং কোর্সের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তানজিদা আহমেদ তাকিয়া।

‎সে সাউথ সিলেট কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জনতার শ্রীমঙ্গল প্রতিনিধি শাহাব উদ্দিন আহমদের কন্যা। সে মৌলভীবাজারের হোয়াইট পার্ল নার্সিং কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্সের শিক্ষার্থী ছিল।

‎গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত সারা দেশে একযোগে এ লাইসেন্সিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন কাউন্সিলের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির অনুমোদনক্রমে ফলাফল প্রকাশ করা হয়।

‎প্রকাশিত ফলাফলের সংক্ষিপ্ত বিবরণী অনুযায়ী, এবার বিএসসি ইন নার্সিং কোর্সে মোট পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৮৪২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৮৩১ জন, অনুপস্থিত ছিলেন ১০ জন এবং একজনের পরীক্ষা বাতিল করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৪০৯ জন এবং অনুত্তীর্ণ হয়েছেন ৪২২ জন। পাসের হার ৭৬ দশমিক ৯৫ শতাংশ। একই দিনে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের শিক্ষার্থীদেরও লাইসেন্সিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‎তাকিয়ার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু করোনাকালে দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকাসহ নানা কারণে মেডিকেল ভর্তি পরীক্ষায় সফল হতে পারেনি। এরপর নার্সিং পেশার মধ্য দিয়েই মানুষের সেবার লক্ষ্যে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ভবিষ্যতে নার্সিং বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জনের ইচ্ছা রয়েছে তাঁর।

‎বাবার আশা সে যেন ইচ্ছে পূরণ করতে পারে, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছে।

 

শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সুজিত রায়


‎বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক সুজিত রায়।

‎২৩ শে সেপ্টেম্বর বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক এড. সুনীল কুমার দাশ এবং সদস্য সচিব এড. গোবিন্দ মোহন পাল স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

‎নোটিশে উল্লেখ করা হয়, শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক শ্রী টিটু দাশ বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় মৌলভীবাজার জেলা বিএনপি তাকে বহিষ্কার করে সকল দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করে। এরপর থেকে তিনি পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক হিসেবে যথাযথভাবে দায়িত্ব পালন না করায় তাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

‎তার স্থলাভিষিক্ত হিসেবে উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক সুজিত রায়কে ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। নোটিশ জারির তারিখ থেকেই তিনি ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

‎এ বিষয়ে নবনিযুক্ত ভারপ্রাপ্ত আহবায়ক সুজিত রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি দায়িত্ব পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT