1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। - মুক্তকথা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি।

কাওছার ইকবাল।
  • প্রকাশকাল : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ পড়া হয়েছে

 

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক
মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান ও অনন্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি।

‎গত মঙ্গলবার (২২শে সেপ্টেম্বর) সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় উপ-পরিচালক এ কে এম সাইফুল হাসান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়। আগামী ৫ই অক্টোবর “বিশ্ব শিক্ষক দিবস” উদযাপন এর প্রস্তুতি হিসেবে এই গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সিলেট বিভাগে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সেরাদের তালিকায় সর্বোচ্চ ৯২ নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকার করেন। দীর্ঘ শিক্ষক জীবনে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে আসার ফলেই তিনি এই স্বীকৃতি পেলেন।

‎শিক্ষকতার পাশাপাশি তিনি একজন কবি, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক। তাঁর লেখালেখির মধ্যে ‘জীবন সাজাতে হয় নিজের নকশায়’ নামক গ্রন্থ উল্লেখযোগ্য। এছাড়া তিনি বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত কলাম লেখেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও গঠনমূলক লেখার মাধ্যমে বুদ্ধিবৃত্তিক অঙ্গনে তাঁর একটি শক্ত অবস্থান রয়েছে।

‎ব্যক্তিগত জীবনে তিনি বিশিষ্ট সাংবাদিক, লেখক ও ছড়াকার আব্দুল হামিদ মাহবুবের সহধর্মিনী। শিক্ষা ও সাহিত্যের এমন একটি সৃষ্টিশীল পরিমণ্ডলে থেকে তিনি সমাজের প্রতি নিজের দায়বদ্ধতা পালন করে চলেছেন। তাঁর এই গৌরবোজ্জ্বল অর্জনে মৌলভীবাজার জেলা তথা পুরো সিলেট বিভাগের শিক্ষক সমাজ এবং সাহিত্যপ্রেমী মহলে আনন্দের জোয়ার বইছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT