1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
উত্তরায় ছাত্রকে পিটিয়ে হত্যা - মুক্তকথা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই!

উত্তরায় ছাত্রকে পিটিয়ে হত্যা

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭
  • ৫৬৮ পড়া হয়েছে

লন্ডন: রোববার, ২৩শে পৌষ ১৪২৩।। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আদনান কবির (১৪) হত্যার ঘটনায় তার দুই সহপাঠীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গত শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গতকাল শনিবার সকালে পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের সোপর্দ করে।

উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল। আদালত নাসির মো. আলমকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আর সাফাত জাকিরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।

ওসি আলী হোসেন খান জানান, উত্তরা এলাকার তরুণরা ফেসবুকে পেজ ও গ্রুপ চালায়। সেরকম দুইটি পেজের সদস্যদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড হয়েছে বলে গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ বা মাদক সংক্রান্ত কোনো ব্যাপার রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আদনান কবিরের সহপাঠীরা উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডে তাকে হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যা করে।(ইত্তেফাক থেকে)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT