1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এই সেই রাবি শিক্ষার্থী বিকৃত চিন্তার মামুন বিল্লাহ - মুক্তকথা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

এই সেই রাবি শিক্ষার্থী বিকৃত চিন্তার মামুন বিল্লাহ

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ১৭২৬ পড়া হয়েছে

ছবিতে বায়ে মামুন বিল্লাহ, ডানে লাল দাগ দেয়া তার বিকৃতরুচীর মন্তব্য।

মুক্তকথা সংবাদ।। ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে মারার নারকীয় ঘটনায় অশ্লীল, অরুচিকর ‌ও বিকৃত মন্তব্য করেছিল মামুন বিল্লাহ নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র তার পরিচয় পা‌ওয়া গেছে গণমাধ্যমে। জানা গেছে, উক্ত মামুন বিল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে ২০১২-১৩ শিক্ষা বর্ষের নিয়মিত ‌ও সদ্য পাশকৃত এক ছাত্র। বর্তমানে তিনি এসিআই মটরস নামক প্রাইভেট কোম্পানিতে সেলস কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছেন। মামুন তার ফেইচবুকে অশ্লীল, অরুচিকর ‌ও বিকৃত মানসিকতার মন্তব্য করায় সুস্থ মানুষের সমালোচনা ‌ও ধিক্কারের মুখে পড়ে নিজের ফেসবুক আইডি অকার্যকর করে রাখেন। তার মুঠোফোনও বন্ধ রেখেছেন আজ অবদি লিখেছে গণমাধ্যম।
নুসরাত হত্যার বিকৃত মস্তিস্কের নারকীয় ঘটনায় সারাদেশ যখন দুঃখ, ক্ষোভ ও রাগে উত্তাল তখন একটি অনলাইন নিউজ পোর্টালে সেই মাদ্রাসা ছাত্রী নুসরাতকে নিয়ে খবর ছাপা হয়। রাবি ছাত্র বিকৃত চিন্তার মামুন বিল্লাহ সে অনলাইনে অশ্লীল, বিকৃত ও অরুচিকর মন্তব্য করেন এই লিখে যে- ‘মেয়েটা কিন্ত জোস ছিল, মালটা ধর্ষণ করার মতোই ছিল’। তার এমন বিকৃত মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর এমন কর্মকাণ্ডে তীব্র নিন্দা ও ঘৃনা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক ও বর্তমান বহু  শিক্ষার্থীরা। ডিজিটাল আইনে তার শাস্তিও দাবি করেছেন অনেকে। তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিও জানিয়েছেন কেউ কেউ। সূত্র: বাংলা.জাগরণীয়া.কম

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT