1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। - মুক্তকথা
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই!

একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে।

বিশ্বজিৎ নন্দী।
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১১৮ পড়া হয়েছে

 

 ফলবান ৮ হাজার পান গাছ কর্তনের প্রতিবাদে
 মৌলভীবাজারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।


 কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারী পুঞ্জিতে দুর্বৃত্তদের দ্বারা ফলবান ৮ হাজার পান গাছ কর্তনের সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার,  বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্থ পরিবারের ক্ষতিপূরণ এবং আদিবাসী পানচাষীদের জীবন-জীবিকার নিরাপত্তার দাবিতে মৌলভীবাজারে  প্রতিবাদী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত।

গতকাল ১৩ অক্টোবর’২৬ সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখা, কুবরাজ আন্তঃপুঞ্জি  উন্নয়ন সংগঠন, খাসি স্টুডেন্স ইউনিয়ন (কেএসইউ), বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটি এবং ধরিত্রী রক্ষায় আমরা(ধরা) এর  যৌথ আয়োজনে প্রতিবাদী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধন পরবর্তী মিছিল সহকারে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আদিবাসী ফোরামের জেলা সভাপতি  ফ্লোরা বাবলী তালাং এবং সঞ্চালনা করেন হেলেনা হীরামন তালাং। বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির আহ্বায়ক  অ্যাডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হাসান, ধরিত্রী রক্ষায় আমরা(ধরা) এর কেন্দ্রীয় নেতা আব্দুল করিম কিম,  বাসদ জেলা ইনচার্জ উজ্জ্বল রায়,  বাংলাদেশ জাসদ জেলা সভাপতি আ স ম ছালেহ সোহেল, উদীচী জেলা সহসভাপতি রামেন্দ্র চন্দ্র দাস, আদিবাসী  নেতা নারায়ণ কুর্মী, পংকজ কন্দ, জ্ঞান উরাং, লক্ষ্মণ মুন্ডা, ফিলাহ পতমি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, খাসি স্টুডেন্ট  ইউনিয়নের সাধারণ সম্পাদক লেঞ্চার তংপেয়ার প্রমুখ নেতৃবৃন্দ।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT