1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ফিনল্যান্ড শাখা গঠিত - মুক্তকথা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ফিনল্যান্ড শাখা গঠিত

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ১৬৯১ পড়া হয়েছে

আনসার আহমদ উল্লাহ।। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির ভাপা আয়াত্তেলিয়াত(ফ্রি থিংককার্স এসোসিয়েশন) নামক সংগঠনের অফিসে ৩০ নভেম্বর অনুষ্ঠিত এক সভায়, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ফিনল্যান্ড এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ফিনল্যান্ডের ধর্মনিরপেক্ষ ও মানবতাবাদী সংগঠনসমূহের নেতৃবৃন্দ সহ স্থানীয় বাঙালি কমিউনিটির সদস্য এবং নেতৃবৃন্দ।
ড. মজিবুর দফতরির সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নির্মূল কমিটির সর্ব ইউরোপীয় সভাপতি সুইডেন থেকে আগত তরুন কান্তি চৌধুরী এবং যুক্তরাজ্য থেকে আগত সর্ব ইউরোপীয় সাধারণ সম্পাদক আনসার আহমেদ উল্লাহ্‌ তাদের বক্তব্যে মৌলবাদ বিরুধী আন্দোলনের ইতিহাস, বর্তমান বাংলাদেশ, ইউরোপ এবং বিশ্ব প্রেক্ষিতে এর তাৎপর্য এবং ধর্মীয় উগ্রবাদমুক্ত অসাম্প্রদায়িক মানবিক সমাজ বিনির্মাণে এর গুরুত্ব তুলে ধরেন।

আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন হিউমেনিসট এসোসিয়েশন অফ ফিনল্যান্ডের সভাপতি ইরমা পেইপনেন, ভাপা আয়াত্তেলিয়াত এর সাধারণ সম্পাদক এসা উলিকস্কি, আজিজুল হক, সুইডেন নির্মূল কমিটির সাংস্কৃতিক সম্পাদক শিল্পী চৌধুরী এবং সাংবাদিক তারিকু সেবলেউঙ্গেল।
সভায় ড. মজিবুর দফতরিকে আহবায়ক এবং মাইনুল ইসলামকে সদস্য সচিব করে ফিনল্যান্ড নির্মূল কমিটির সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম-আহবায়ক হচ্ছেন নাজিব মুরশেদ সংগ্রাম ও আরিয়া স্ত্রিড এবং সদস্যরা সালেহ আহমেদ, মহিবুল ইসলাম এবং আবু দারদা বাবু।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT