1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কবিতা - মুক্তকথা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

কবিতা

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২১ জুলাই, ২০১৮
  • ২৫২০ পড়া হয়েছে
শাম্মী সামসুল

 

শাম্মী সামসুলের কবিতা

কিছু নেই নেবার
*****
ঘুম হয়না রোজই
তাই বলে জেগেও থাকিনা।
না ঘুম না জাগরন
তারই মাঝে রাত ভেসে যায়
চিন্তা খেলা করে,
কাকে যেন মনেও পড়ে,
ছায়া মত দেখা দেয়
অমসৃণ কাঁচের ওপারে
ক্ষনে ক্ষনে কিছু দীর্ঘশ্বাসে।

স্বস্তি ছুটি নেয়
শুধুই এপাশ ওপাশ ।
শব্দ হয় জানালায়, না রিনিঝিনি নয়
বসন্ত বাতাসও নয়,
বুঝিবা অভাবি মানুষ কোনও
কেউ না চিনে ফেলে তাকে
তাই আঁধারেই খুজে ফিরে
ক্ষুধা নিবৃতির ঠিকানা ।
আমি গলা বাড়িয়ে বলি
“জেগে আছি ভাই, আমি ভিন্ন
এ ঘরে নেবার কিছু নাই”।
 না – সে নেয়নি আমাকে,
জমা খরচের পুরাতন খাতা
নিতে চায়না কেউই,
পুরানো কাগজ ক্রেতা,
অনুরোধে যদিবা নেয় –
ছিড়ে ফেলে বাঁধানো মলাট,
কারন মূল্যহীন সে বাড়তি ওজন।।

পৃথিবী তার পথে চলে
নীরবে সময় পাড়ি হয় আমার
না আশায় না অপেক্ষায়,
শ্বাসে – প্রশ্বাসে অকারন
বায়ু দূষণে পৃথিবীর !

নির্মম আত্মগ্লানি
গোপন আঁধারে লুকায়,
তারি মাঝে চলমান সময়
নিয়ে আসে আবারো এক সকাল,
পাখির কলরব কহে দ্বার খোল হে মানব,
দেখ, নতুন ভোর এক
দাঁড়িয়ে তোমার দরজায়।।
Shammi Shamsul
১৭ জুলাই, ৬:৪৬ PM-এ·
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT