1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমলগঞ্জের দিনকাল... - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

কমলগঞ্জের দিনকাল…

প্রনীত দেবনাথ
  • প্রকাশকাল : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৮০ পড়া হয়েছে

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী-
“কাউকে পিছিয়ে আমরা কোন ধরনের
উন্নয়ন করতে পারব না”


পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন কাউকে পিছিয়ে আমরা কোন ধরনের উন্নয়ন করতে পারব না। সমতল ও পাহাড়ের মানুষ সমান অধিকার পাবে, কোন বৈষম্য থাকবে না। বৈষম্য থাকলে তো কোন উন্নয়ন হবে না। উরাংসহ যে সকল জাতিগোষ্ঠী রয়েছে তাদেরকে অন্যান্য জাতিগোষ্ঠীর সমপর্যায়ে এগিয়ে যাওয়ার দরকার আছে।

তিনি শুক্রবার (২৯ মে) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে মাধবপুর শিববাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী আরো বলেন, আমাদের পার্বত্য এলাকার চাকমা, মারমা, ত্রিপুরারা অনেক উন্নত হয়েছে। কিন্তু সমতলের খিয়াং, লুসাই এসব জাতিগোষ্ঠী অনেক পিছিয়ে পড়েছে।

এর আগে মন্ত্রী মণিপুরি ললিতকলা একাডেমি কমপ্লেক্স পরিদর্শন করেন। ললিতকলা একাডেমিতে পৌছালে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব, মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষজন।

শুক্রবার বিকেলে কমলগঞ্জে মাগুরছড়া খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। পরিদর্শনকালে মন্ত্রীকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের চেয়ারপার্সন পিডিশন প্রধান সুচিয়াং। এ সময় খাসি সোশ্যাল কাউন্সিলের নেতৃবৃন্দসহ বিভিন্ন খাসিয়া পুঞ্জির প্রধান (মান্ত্রী) জিডিশন প্রধান সুচিয়াং এবং আদিবাসী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


সাড়ে ৪ ঘন্টা পর সিলেটের সাথে
রেল যোগাযোগ স্বাভাবিক


সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার সাড়ে ৪ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। লাইন স্বাভাবিক হওয়ার পর রাত ৮টা ৫৭ মিনিটে শ্রীমঙ্গল স্টেশন থেকে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের পেছনের একটি বগি লাউয়াছড়া বনের পাহাড়ি আঁকাবাঁকা পথে চলার সময় হঠাৎ রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে সিলেটের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ফলে সাড়ে ৪ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

এব্যাপারে শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার রজত রায় বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।


লাউয়াছড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত,
সিলেটের সঙ্গে সারা দেশের
রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

সিলেট-আখাউড়া রেলপথের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনাঞ্চল অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের পেছনের একটি বগি পাহাড়ি আঁকাবাঁকা পথে চলার সময় হঠাৎ রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে সাময়িকভাবে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পর লাউয়াছড়া এলাকায় মালবাহী ট্রেনটি আটকা পড়ে আছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত নগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি শ্রীমঙ্গলের সাতগাঁও রেলওয়ে স্টেশনে আটকে পড়ে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ বলেন, ‘বিকেল সাড়ে ৩টার দিকে লাউয়াছড়া বনে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বিষয়টি রেল বিভাগকে জানানো হয়েছে। উদ্ধারকাজ শেষ না হলে জয়ন্তিকা ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে থাকবে।

শমসেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় তেলবাহী ট্রেনের একটি বগির লাইনচ্যুতের  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্বারকারী ট্রেন ইতিমধ্যে এসেছে, দ্রুত উদ্বার করে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুট সচল করা হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT