1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমলগঞ্জের শহীদনগর-শরিষতলা সড়কের বেহাল দশা; সড়ক যেন মৃত্যু ফাঁদ - মুক্তকথা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

কমলগঞ্জের শহীদনগর-শরিষতলা সড়কের বেহাল দশা; সড়ক যেন মৃত্যু ফাঁদ

কমলগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশকাল : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৫২০ পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার থেকে শরিষতলা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এ সড়কের প্রায় দুই-তৃতীয়াংশ সড়কটির পিচ উঠে মূল সড়কের চেয়ে অনেক নিচু হয়ে গেছে। ফলে সকাল-সন্ধ্যা সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

জানা যায়, গত দুই বছর ধরে জনগুরুত্বপূর্ণ শহীদনগর বাজার-শরিষতলা সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। এই সড়ক দিয়ে প্রতিদিন কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে ট্রাক, পিকআপ, সিএনজি অটোরিকশাসহ ছোট-বড় শত শত যানবাহন চলাচল করে। বৃষ্টির দিনে সড়কের গর্তগুলো পানিতে ঢাকা পড়ায় বেশিরভাগ গাড়ি দুর্ঘটনার শিকার হয়।
সরেজমিনে দেখা যায়, সড়কটির প্রায় দেড় কিলোমিটার অংশের পিচ ঢালাই উঠে ৪-৫ ফিট গভীর গর্ত সৃষ্টি হয়েছে। শুকনো মৌসুমে এসব গর্ত পেড়িয়ে গাড়ি চলাচল করলেও একটু বৃষ্টি হলেই সড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়। জনগুরুত্বপূর্ণ সড়ক দিয়ে কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী মানুষেরা যাতায়াত করেন।

আলাপকালে এ সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী যাত্রী মাহমুদুর রহমান, মাইদুল ইসলাম, রাজিব দেবনাথ জানান, এ সড়ক দিয়ে যানবাহন চলাচলের কারণে পিচ-ঢালাই উঠে মাটি বেড়িয়ে কয়েক ফুট গর্ত হয়েছে। প্রায়ই দুর্ঘটনা ঘটে। অথচ সড়কটি মেরামতের জন্য গত দুই বছর ধরে কেউ কোন কার্যকর পদক্ষেপ নেননি। সড়কটি দ্রুত সংষ্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা জানান।

স্থানীয় বাসিন্দা মাওলানা মোস্তাফিজুর রহমান, ওলিউর রহমান বলেন, গত দুই বছর ধরে খুব কষ্ট করে আমরা আসা যাওয়া করি। এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েকশো ছাত্রছাত্রী স্কুল, কলেজ ও মাদ্রাসায় আসা যাওয়া করে। সড়কের অবস্থা এতটাই বেহাল মানুষ গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে এখন যাতায়াত করে।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, সড়কটি মেরামতের জন্য উপজেলা এলজিডি প্রকৌশলীর সাথে কথা হয়েছে। আশা করছি কিছু দিনের মধ্যে কাজ শুরু হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, শহীদনগর বাজার-শরিষতলা পর্যন্ত সড়কটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT