1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কলাবতী শাড়ি'র উদ্ভাবক রাধাবতী দেবীকে এবার সংবর্ধনা দিলেন মণিপুরি সাহিত্য সংসদ - মুক্তকথা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

কলাবতী শাড়ি’র উদ্ভাবক রাধাবতী দেবীকে এবার সংবর্ধনা দিলেন মণিপুরি সাহিত্য সংসদ

কমলগঞ্জ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৪৮৬ পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাখ টাকা পুরস্কার পেলেন রাধাবতী দেবী

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ(বামসাস) এর আয়োজনে মণিপুরি শাড়ির প্রবর্তক ও কলাবতী শাড়ি’র উদ্ভাবক রাধাবতী দেবীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কলাবতী শাড়ির উদ্ভাবক রাধাবতী দেবীকে ফুল, উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল মাঝেরগাঁও গ্রামে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক নামব্রম শংকর।

বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সভাপতি কবি ও লেখক এ, কে, শেরামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি খোইরোম ইন্দ্রজিৎ, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল, জয়ন্ত সিংহ, বামসাস কমলগঞ্জ শাখার সভাপতি মাইবম বীরেন্দ্র, মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক এল, ইবুংহাল সিংহ শ্যামল। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কন্থৌজম শিল্পী, অয়েকপম অঞ্জু, ওয়াই রনজিৎ, বৃন্দারানী সিনহা, টি এইচ কৈন্যাহান, হামোম প্রবিত, লৈচোম্বম রাজকুমার, শৈলবাবু সিংহ, হামোম অজিতন ও সাংবাদিক সালাহউদ্দিন শুভ।

বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ এর যুগ্ম সম্পাদক সমরেন্দ্র জানান, আমাদের মণিপুরি সাহিত্য সংসদ থেকে প্রতি বছর গুণি ব্যক্তিদের সংবর্ধনা দিয়ে থাকি। এ ধরনের কাজ আমাদের অব্যাহত আছে।

সংবর্ধিত কলাবতী শাড়ি’র উদ্ভাবক রাধাবতী দেবী বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুশি হয়ে আমাকে এক লাখ টাকা উপহার দিয়েছেন। আমার সঙ্গে থাকা অন্য শিল্পীদেরও সম্মাননা দিয়েছেন। তিনি সব সময় এ বিষয়ে সহযোগিতাও করবেন বলে জানিয়েছেন।’ তিনি আরোও বলেন, আজ আমার নিজ এলাকায় বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ এর নেতৃবৃন্দ আমাকে সংবর্ধনা দিয়েছেন তাদের প্রতি আমি চির কৃতঞ্জ থাকবো।

উল্লেখ্য, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দুরে মণিপুরি জনগোষ্ঠীর গ্রাম ভানুবিল মাঝেরগাঁও। পারিবারিক ঐতিহ্য হিসেবে ১৯৭৫ সাল থেকে তিনি মণিপুরি তাঁতবস্ত্র তৈরি করছেন। মাফলার, ওড়না, শাড়ি, গামছা, ত্রিপিছ তিনি তৈরি করতেন। বাড়িতে বিক্রির জন্য না হলে কোন তাঁতবস্ত্র দোকানের চাহিদা আসলেই তিনি সে হিসেবে মণিপুরি তাঁতবস্ত্র তৈরি করে দিতেন। গত এপ্রিল মাসে বান্দরবন গিয়ে কলার তন্তু থেকে শাড়ি বুনন করে ও অতি সম্প্রতি আবার কলার তন্ত থেকে শাড়ি বুনন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে শাড়ি উপহার দিয়ে নতুন করে মৌলভীবাজারের কমলগঞ্জের রাধাবতী দেবী আলোচনার শিরোনামে আসেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT