1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কাউকে বাদ দিয়ে নয়(এলএনওবি) জোটের বিভাগীয় সমন্বয় কমিটি গঠন - মুক্তকথা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

কাউকে বাদ দিয়ে নয়(এলএনওবি) জোটের বিভাগীয় সমন্বয় কমিটি গঠন

সৈয়দ ছায়েদ আহমেদ॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৪৭৩ পড়া হয়েছে
 

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করা সংগঠনসমূহের জোট ‘কাউকে বাদ দিয়ে নয়'(এলএনওবি) জোটের বিভাগীয় সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। হবিগঞ্জে শায়েস্থাগঞ্জ উপজেলা অন্তর্জাল পরামর্শক পরিষদের(এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন) সভাপতি উপাধ্যক্ষ জালাল উদ্দীন রুমি সভাপতি, সিলেট জজকোট এর জ্যেষ্ঠ আইনজীবি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলা অন্তর্জাল পরামর্শক পরিষদের(এডভোকেসি নেটওয়ার্ক কমিটির) কার্যনিবার্হী সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট পরিষদ গঠন করা হয়।

সোমবার (২৩ জানুয়ারী) সিলেটের মিরাবাজারস্থ হোটেল সুপ্রীমে মানবাধিকার ও টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক দুইদিন ব্যাপী সিলেট বিভাগীয় প্রশিক্ষণ শেষে কমিটির নাম ঘোষণা করেন বিষয় পরিষদের জ্যেষ্ঠ সদস্য(সাবজেষ্ট কমিটির সিনিয়র সদস্য) সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শফিকুর রহমান চৌধুরী।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সিলেট খাদিমনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিরিনা আক্তার ও সিলেট প্রেসক্লাবের সদস্য খালেদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, কোষাধ্যক্ষ বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক হিজরা যুব কল্যাণ সংস্থার সভাপতি মিস সুক্তা, প্রচার সম্পাদক জৈন্তাপুর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন সাংবাদিক আব্দুল হালিম, কার্যনির্বাহী সদস্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শফিকুর রহমান চৌধুরী, মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল মোস্তফা সোহেল (হবিগঞ্জ), আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু (মৌলভীবাজার), সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন ইসলাম হালিমা, আতাউর রহমান শামীম (সিলেট), শেখ নুরুল ইসলাম খালেদ (সিলেট), এমডি আব্দুল মাহিদ (মৌলভীবাজার) ও চাঁদের আলো সামাজিক সংগঠনের সভাপতি মাইশা হিজরা সাধারণ সদস্য (হবিগঞ্জ)।
সাধারণ সদস্য জুয়েল আহমেদ, মহিবুর রহমান, মোতাহের হোসেন বিল্লাহ, চা-শ্রমিক নেতা রাজু গোয়ালা, ব্যাংকার সৈয়দ ইস্তাদুল পাবেল, এমডি মঈনুদ্দিন, সাংবাদিক সুবর্ণা হামিদ ও হ্যাপী দে।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় ‘বন্ধু স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটি(বন্ধু)’ আয়োজনে সিলেট বিভাগের তিন জেলার বিভিন্ন শ্রেণী পেশার ২৫ সদস্যের সমন্বয়নে এ কমিটি গঠন করা হয়। এসময় অর্থদাতা ও কারিগরি ও আয়োজক প্রতিষ্ঠানে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT