1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কুলাউড়ার কাদিপুরে দুঃসাহষিক ডাকাতি - মুক্তকথা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

কুলাউড়ার কাদিপুরে দুঃসাহষিক ডাকাতি

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ৬ মে, ২০১৭
  • ৯৫৯ পড়া হয়েছে

এম মছব্বির আলী: কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের পিডিবি’র অবসরপ্রাপ্ত ইঞ্ছিনিয়ার মোঃ আব্দুছ সালামের বাড়ীর দু’ঘরে ৪মে বৃহস্পতিবার দিবাগত রাতে এক দুঃসাহষিক ডাকাতি সংঘটিত হয়েছে।
জানা যায়, ইঞ্ছিনিয়ার মোঃ আব্দুছ সালামের বাড়ীতে মধ্যরাতে একদল ডাকাত হানা দিয়ে বাড়ীর তার ও পাশ্ববর্তী আব্দুল মুনিমের বসতঘরের দরজা বাইরে থেকে খুলে ভেতরে প্রবেশ করে ঘরের লোকজনদের বেধে ও ভয়ভীতি দেখিয়ে লুটপাট চালায়। লুটপাটকালে ডাকাতদল উভয় ঘরের প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় দেড় লক্ষাধিক নগদ টাকাসহ মুল্যবান মালামাল নিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়। লুটপাঠকালে ডাকাতদের সাথে বন্দুক ও ধারালো অস্ত্র ছিল বলে গৃহকর্তারা জানান। খবর পেয়ে রাতেই কুলাউড়া থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএমসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT