1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কেমডেনের প্রাক্তন এমপি ফ্রাঙ্ক ডবসন আর নেই - মুক্তকথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

কেমডেনের প্রাক্তন এমপি ফ্রাঙ্ক ডবসন আর নেই

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৯১৫ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। প্রখ্যাত শ্রমিক দলীয় নেতা, কেমডেন কাউন্সিলের প্রাক্তন এমপি ফ্রাঙ্ক ডবসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯বছর। টনিব্লেয়ারের প্রধানমন্ত্রীত্বের সময় ডবসন স্বাস্থ্যমন্ত্রীর পদে দায়ীত্ব পালন করেন।
শ্রমিক দলের জনপ্রিয় এই মুখ ২০০০ সালে সরকার থেকে সরে আসেন প্রথমবারের মত লণ্ডন মেয়রের পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য।
প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন ১৯৯৭সালের নির্বাচনে মিঃ ডবসন শ্রমিক দলের জন্য অসাধারণ কাজ করেছিলেন ফলে শ্রমিক দলের বাঁধভাঙ্গা বিজয় এসেছিল। তিনি খুবই উঁচুমাপের একজন রাজনীতিক ছিলেন।
বর্তমান শ্রমিক দলীয় নেতা জেরেমি করবিন বলেছেন, মিঃ ডবসন স্বাস্থ্য বৈষম্য দূরীকরণের একজন অবিসংবাদিত নেতা ছিলেন এবং একজন সুন্দর মনের রাজনীতিক ছিলেন।
লণ্ডনের মেয়র সাদেক খান বলেছেন, তিনি ছিলেন লণ্ডনের শ্রমিক আন্দোলনের পুরোধা ও অবিসংবাদিত নেতা।
কেমডেনের বর্তমান এমপি স্যার কেয়ার স্টারমার বলেছেন তিনি মানুষের মনে বেঁচে থাকবেন তার স্পষ্টবাদীতার জন্য। তিনি তার সারা জীবন উৎসর্গ করেছেন কেমডেনের মানুষের সেবায় এবং তার প্রিয় শ্রমিক দলের জন্য।
প্রয়াত মিঃ ডবসনের পারিবারিক সূত্রে জানা গেছে তিনি দীর্ঘ রোগভোগের পর গতকাল সোমবার প্রানত্যাগ করেছেন।
প্রয়াত মিঃ ডবসন সর্বপ্রথম ১৯৭৯সালে কেমডেনের এমপি নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি দীর্ঘকাল কেমডেন কাউন্সিল পরিচালনা করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT