1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কেমডেনের সকলের প্রিয় এনাম ভাই আর নেই - মুক্তকথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

কেমডেনের সকলের প্রিয় এনাম ভাই আর নেই

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৫০০ পড়া হয়েছে
‘লাল কেল্লা’ রেস্তোরাঁ’র পরিচালক এনামূল হক

লণ্ডনে তরুণ এনামূল হক। ছবি: মুক্তকথা

কাজী শহীদ।। তখনও কেমডেনে বাঙ্গালীদের কোন কিছুই জমে উঠেনি। হাটি হাটি পা পা করে এগুচ্ছে। এ সময়, কেমডেন বাঙ্গালীদের সংগঠন ‘সুরমা সেন্টার’ গায়ে-গতরে রং মাখছে। তারই দ্বিতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ এনামূল হক। টগবগে তরুণ না হলে‌ও এনামূল হকের তখন যৌবন চলছে। সবেমাত্র দেশ থেকে এম এ পাশ করে উচ্চশিক্ষার জন্য এদেশে এসেছেন।
সময়টা তখন ১৯৭৬ সাল। বুদ্ধিমান অনেকেই উচ্চশিক্ষিত, আচার-ব্যবহারে ভদ্র-নম্র-সদালাপী এনামূল হককে ধরে এনে ‘সুরমা সেন্টার’এর সভাপতির আসনে বসালেন। ফলে কেমডেনের বাংগালীদের নব্য গড়ে উঠা এই সংগঠন ‘সুরমা সেন্টার’এর তিনি হলেন দ্বিতীয় সভাপতি। সাধারণ মানুষের সাথে চলাফেরা, আলাপ-আলোচনা, আচার-ব্যবহার সবমিলে ধীরে ধীরে এনামূল হক হয়ে উঠলেন সকলের মনের মানুষ, প্রানের প্রিয় এনাম ভাই। সকলের প্রানপ্রিয় সেই এনাম ভাই আর নেই। গত বুধবার ২১ অক্টোবর ১-৫০ মিনিটে মিসহাম-এর নিজ বাড়ীতে ষ্ট্রোক আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত শনিবার ২৪ অক্টোবর ২০২০, সকাল সাড়ে ১০টায় মর্ডেন ও সাটন-এর যুক্ত কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
স্ত্রী, ৩মেয়ে সহ বহু বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২বছর। মরহুম এনামূল হক স্থায়ীভাবে সিলেটের দরগা গেইট এলাকার বাসীন্ধা হলেও মূলতঃ তারা মৌলভীবাজার জেলার রাজনগরের স্থায়ী মানুষ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT