1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
খাল সেচ নিয়ে সংঘর্ষ ১জনের মৃত্যু - মুক্তকথা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

খাল সেচ নিয়ে সংঘর্ষ ১জনের মৃত্যু

রাজনগর সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯৫ পড়া হয়েছে

জমিসংক্রান্ত বিরোধ, খালে সেচ দিতে গিয়ে
সংঘর্ষে ১জনের প্রানহানী

খাল সেচ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে মিছরাব খা(৪৬) নামে এক ব‍্যক্তির মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ অমানবিক ঘটনাটি ঘটেছে মৌলবীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকী গ্রামে গতকাল।

স্থানীয়ভাবে জানা যায়, গ্রামের হান্নান মিয়ার বাড়ির সামনে বিরোধলাগা খাল সেচ দিতে আসে এলাকার একজন নুরুল আমিনের লোকজন। সেচ কাজে তাদের বাধা দেয়া হলে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে মারাত্মক আহত হন মিছরাব খা। তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকার একজন নানু মিয়া বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে মিছরাব নিহত হন। দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মাঝে জমি নিয়ে বিরোধ ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, সংঘর্ষ চলাকালে ফাঁকা গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি ) শাহ মোহাম্মদ মুবাশ্বির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করছি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT