1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জনদূর্ভোগ! শুনার কেউ আছে? - মুক্তকথা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

জনদূর্ভোগ! শুনার কেউ আছে?

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬
  • ৯৬৪ পড়া হয়েছে
আটকে পড়া ট্রাক

দেখুন কি নমুনায় ট্রাকটি আটকা পড়ে আছে।

মুক্তকথা: মৌলভীবাজার কাচারী: শুক্রবার ১৯শে আগষ্ট ২০১৬।।

মৌলভীবাজার শহরের আদালত সড়কের পৌরসভা উচ্চ বিদ্যালয়ের পাশে এভাবে দূর পাল্লার মাল-বোঝাই একটি ট্রাক এ নমুনায়ই সড়কের মাঝামাঝি আটকা পড়ে আছে। স্বভাবতঃই নানা ভোগান্তির সন্মুখীন হচ্ছেন ব্যস্থতম ওই এলাকার হাজার হাজার যাতায়াতকারী। শহরের ভেতরে ব্যস্ততম এলাকায় এভাবে পুরো রাস্তাজুড়ে কোন গাড়ী পড়ে থাকলে কি সমস্যা হতে পারে তা তো আর সংশ্লিষ্ট দপ্তরকে বুঝিয়ে দেয়ার বিষয় নয়। এতোটুকু বুঝ-বুদ্ধি তাদের থাকার কথা। অথচ কি কারণে গাড়ীটি অপসারণ করা হচ্ছে না তা আমাদের জানা নেই।  মেরামতে যত দেরি হবে যাতায়াতকারী মানুষের ভোগান্তি ততই বাড়বে। তাই যত শীঘ্র সম্ভব আটকে পড়া ট্রাকটি অপসারণ করে রাস্তার ওই যায়গাটুকুর সংস্কার অতীব প্রয়োজন।

অন্যদিকে, গত ১০ জুন ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে কুশিয়ারা নদীর উপর নির্মিত শেরপুর সেতু মেরামতের জন্য মহাসড়কে যান চলাচল ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করার পর সব গাড়ি শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়ক হয়ে যাতায়াত করতে বাধ্য হয়। মৌলভীবাজার থেকে রাজনগর-ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট যাবার ওই রাস্তাটি ভারী যানবাহন চলাচলের উপযোগী ছিল না। আর এই ভারি যানবাহনের ওজন সহ্য করতে না পেরে ওই সড়কের বিভিন্ন যায়গায় এমন নমুনার গর্ত সৃষ্টি হয়েছে যে বিস্তীর্ণ ওই এলাকায় যানবাহন চলাচলে দূর্ভোগের পাশাপাশি মানুষের যাতায়াতেও দূর্ভোগের শেষ নাই।

এমতাবস্থায়, যোগাযোগ দূর্ভোগ থেকে সাধারণ মানুষকে একটি স্বস্থি দিতে হলে যতশীঘ্র সম্ভব মৌলভীবাজার ফেঞ্চুগঞ্জ সড়ক সংস্কার অতীব জরুরী। অন্যতায়, নানা দূর্ঘটনার শিকার হবে বিভিন্ন যানবাহন ও মানুষজন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT