1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশকে ৩০ মিলিয়ন ক্রোনার দেবে ডেনমার্ক - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশকে ৩০ মিলিয়ন ক্রোনার দেবে ডেনমার্ক

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ২৬১৮ পড়া হয়েছে
লন্ডন: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবকাঠামো গড়ে তুলতে বাংলাদেশকে ৩০ মিলিয়ন ক্রোনার দেবে ডেনমার্ক। বৃহস্পতিবার দেশটির উন্নয়ন মন্ত্রী উলা তোরনেস এই কথা জানিয়েছেন।
জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া দেশগুলোর অন্যতম হবে বাংলাদেশ, কারণ এর ফলে সমুদ্র উপকূলে বসবাসরত লক্ষ লক্ষ মানুষকে ঘূর্ণিঝড় ও বন্যার সম্মুখীন হতে হবে। ডেনমার্কের রাজকন্যা মেরিসহ ডেনমার্কের উন্নয়নমন্ত্রী বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণে বরিশালে গেছেন।
তোরনেস বলেন, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশে। এখানে এসে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করার পর বুঝতে পেরেছি ঝুঁকিটা বাস্তব। আমি খুশি যে ডেনমার্ক সরকার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে স্থানীয় জনগণের লড়াইয়ে ৩০ মিলিয়ন ক্রোনার সহায়তা দেবে।
ডেনমার্কের নেয়া পদক্ষেপগুলোর মধ্যে রাস্তা উঁচু করা যাতে বর্ষার ভারী বর্ষণে সেটি ডুবে গিয়ে চলাচলের অযোগ্য না হয়ে যায়। ২০ মিলিয়ন ক্রোনার নোয়াখালীর রাস্তার উন্নয়নে ব্যবহৃত হবে এবং ৫ মিলিয়ন ক্রোনার পানি সরবরাহ, স্বাস্থ্যকর বাথরুম নির্মাণে ব্যয় হবে। নারীদের জন্য বিশেষ সুবিধাসম্পন্ন টয়লেট ও সচেতনতা তৈরিতে ব্যবহৃত হবে অর্থ। -ইত্তেফাক থেকে
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT