|
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সহস্রাধিক চা শ্রমিকের মাঝে
ইউপি মহিলা সদস্য ধনা বাউরির বস্ত্র বিতরণ |
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরির ব্যক্তিগত উদ্যোগে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
মৃর্ত্তিঙ্গা চা বাগানের নিজ বসতবাড়ির সামনে শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে এ বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মৃর্ত্তিঙ্গা চা বাগানসহ আশপাশের কয়েকটি চা বাগানের শ্রমিক পরিবারের নারী-পুরুষ ও শিশুদের মাঝে কাপড় বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও আমেরিকা প্রবাসী মোস্তাফিজুর রহমান। দুর্গাপূজার আনন্দ চা শ্রমিক পরিবারের সদস্যদের সঙ্গে ভাগাভাগি করা এবং তাঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। এ আয়োজনের মাধ্যমে শ্রমিকদের মাঝে উৎসবের আনন্দ ও পারস্পরিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে।
|
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কমলগঞ্জের |
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সিবাড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “দারিদ্রমুক্ত একটি সু-শৃঙ্খল সমাজ বিনির্মাণই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উদ্যোগে প্রায় ৩০০ জন হিন্দু- মুসলিম নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) দুপুরে কুঞ্জবন, শ্রীনাথপুর (মুন্সিবাড়ি), মুন্সিবাজার এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী, সুনীলময় কুমার দাস চৌধুরী, অনিকা দাস চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
![]() |
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মুন্সিবাড়ির পক্ষ থেকে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর যে ঐতিহ্য রয়েছে, তা এখনও অব্যাহত রয়েছে। তারা জানান, পূর্বপুরুষদের দেখানো পথ অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, ভূমিহীনদের জমি দান, ঘর নির্মাণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। বক্তব্যে স্বাগত কিশোর দাস চৌধুরী বলেন, তার পিতা ও পূর্বপুরুষদের মতো তিনিও নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। প্রবাসে অবস্থানরত ভাইদের আর্থিক সহযোগিতায় ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে প্রতি বছর ঈদ ও পূজা উপলক্ষে খাদ্য ও বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
| এবারের দুর্গোৎসবে শ্রীকৃষ্ণ যুবসংঘ শতাধিক দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে। |
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে শ্রীকৃষ্ণ যুবসংঘের উদ্যোগে শতাধিক দরিদ্র লোকের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার রাত ৯টায় শমশেরনগর বাজারের শহীদ শামছু রোডস্থ দুর্গামন্ডপ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এসব বস্ত্র বিতরণ করা হয়।
![]() |
শ্রীকৃষ্ণ যুব সংঘ শমশেরনগর এর সভাপতি শিমুল কান্তি পালের সভাপতিত্বে ও প্রতুল পালের সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মিহির কুমার ধর, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাশ, কমলগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, শমশেরনগর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি বিজিত চন্দ্র পাল প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ধর্মের শতাধিক দরিদ্র লোকের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
| দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো :
২ শতাধিক বঞ্চিতের মুখে বস্ত্র পাওয়ার হাসি। |
সোমবার (১৯ অক্টোবর) বেলা ৩টায় পূজা মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। পূজা মণ্ডপের উপদেষ্টা প্রমোদ রঞ্জন দেবনাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উৎসবের রঙিন আলোয় যখন সবাই মাতোয়ারা, তখন সমাজের অবহেলিত মানুষগুলোর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার এই মুহূর্তটি ছিল অত্যন্ত স্পর্শকূপ। সুবিধাবঞ্চিত মানুষদের চোখে-মুখে ফুটে ওঠা স্বস্তি ও আনন্দের হাসি যেন মণ্ডপের আলোকসজ্জাকেও হার মানায়।
![]() |
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন করেন ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী স্কুল শিক্ষিকা বিন্দু তালুকদার এবং কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সার্বজনীন পূজামণ্ডপ এর উপদেষ্টা ও কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সাংবাদিক জয়নাল আবেদীন, রুহুল ইসলাম হৃদয়, সাদিকুর রহমান সামু, আব্দুল বাছিত খান, সায়েখ আহমেদ, স্থানীয় ইউপি সদস্য আলাল মিয়া, মহিলা সদস্য সেলিনা বেগম, পতনঊষার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুলেমান মিয়া এবং মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি সুদর্শন দেবনাথ, উপদেষ্টা সুনীল দেবনাথ, নিমাই মালাকার, পরিমল দেবনাথ, কৃষ্ণ দেবনাথ ও পলাশ দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, “উৎসবের প্রকৃত স্বার্থকতা তখনই, যখন সমাজের শেষ মানুষটির মুখেও হাসি ফোটে। ধর্মীয় ভেদাভেদ ভুলে মানবিকতার এই বন্ধনই আমাদের সমাজের আসল শক্তি।” নতুন বস্ত্র পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন আগত হতদরিদ্র মানুষগুলো। ধর্ম-বর্ণ নির্বিশেষে এমন মানবিক আয়োজনের মধ্য দিয়েই সূচনা হলো দুর্গোৎসবের এক অন্যরকম সৌন্দর্য।