1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নতুন ভবনে জনতা ব্যাংক স্থানান্তর - মুক্তকথা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

নতুন ভবনে জনতা ব্যাংক স্থানান্তর

ভ্রাম্যমান প্রতিনিধি
  • প্রকাশকাল : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ১০৮৯ পড়া হয়েছে

জনতা ব্যাংক মৌলভীবাজার এলাকার এলাকা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক জনাব দেবাশিস্ দেব এর সভাপতিত্বে গত রোববার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ শাখা নতুন ভবনে স্থানান্তর করা হয়। এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ আব্দুল হামিদ ও জনাব মোঃ আক্তার হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভানুগাছ শাখার গ্রাহক ও ভানুগাছ বাজার বনিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মামুনুর রশীদ, গ্রাহক জনাব নিরঞ্জন দেব, গবেষক ও সাহিত্যিক ব্যক্তিত্ব জনাব আহমেদ সিরাজ, শিক্ষক জনাব ফয়েজ আহমেদ, ভানুগাছ শাখার ব্যবস্থাপক তমাল দত্ত ও শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । ব্যাংকের পুরাতন ভবন স্টেশন রোড ভানুগাছ থেকে বর্তমান ঠিকানা আল আমিন মার্কেট(২য় তলা), ১০ নং রোড ভানুগাছ, মৌলভীবাজার এ শাখা স্থানান্তর করা হয়। নতুন ভবনের শাখা অফিসে ফিতা ও কেক কেটে উদ্বোধন করা হয় এবং পরে মোনাজাত পরিচালনা করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT