1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পরিবেশবিদ সৈয়দ আবুল মকসুদের মৃত‍্যুতে পরিবেশ মন্ত্রীর শোক - মুক্তকথা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

পরিবেশবিদ সৈয়দ আবুল মকসুদের মৃত‍্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

প্রেসবিজ্ঞপ্তি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫৮ পড়া হয়েছে

ঢাকা ২৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার॥ বিশিষ্ট কলামিস্ট ও পরিবেশবাদী ব‍্যক্তিত্ব সৈয়দ আবুল মকসুদের মৃত‍্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় পরিবেশ মন্ত্রী খ্যাতিমান কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন।
তিনি জানান, পরিবেশ সহ দেশের বিভিন্ন জাতীয় বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তাঁর এসকল বিশেষ কর্মকাণ্ডের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT