1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সহায়তা - মুক্তকথা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সহায়তা

প্রনীত দেবনাথ।
  • প্রকাশকাল : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২২২ পড়া হয়েছে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে
সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ


কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী ও শিক্ষার্থীদের হাতে এসব উপহার ও সহায়তা তুলে দেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমাজের মূলধারায় একীভূত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সহায়তার মাধ্যমে একদিকে যেমন আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার মান ও আগ্রহ বৃদ্ধি পাবে।

সহায়তা সামগ্রী বিতরণ শেষে ‘বছরে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি’র আনুষ্ঠিানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের পরিধি বাড়াতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।

অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান,উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউসুফ মিয়া,মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.দুরুদ আহমদ,উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান,যুগ্ম-আহবায়ক আহবায়ক আবুল হোসেন,উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সুজন আহম্মেদ,আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT