1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিগত '১০ বছরে ৯ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে...' - মুক্তকথা
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই!

বিগত ‘১০ বছরে ৯ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে…’

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৭৪৪ পড়া হয়েছে

মুক্তকথা নিবন্ধ।। ‘১০ বছরে ৯ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে…’, বলেছেন ‘

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন। উন্নয়নের কথা এনে বিশ্বব্যাঙ্কের উদৃতি দিয়ে তিনি বলেন, দেশে উন্নয়ন হচ্ছে, তার নেপথ্যে রয়েছে শ্রমজীবী মানুষ। বিশ্বব্যাংকের হিসেবে ২০১৫ সালে বিদেশি বাণিজ্যের নামে ৫০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। যশোর টাউন হল মাঠে গত শনিবার সন্ধ্যায় ওয়ার্কার্স পার্টির খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিজে দায়ীত্ব নিয়ে তিনি সভায় বলেন, গত ১০ বছরে ৯লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দেশে এখন নতুন ২২ পরিবারের হাতে সব সম্পদ। এই নতুন দুর্নীতিবাজ ও রাজাকারদের প্রতিহত করতে হবে।

নিজ দলের উক্ত বিভাগীয় সমাবেশে তিনি আরও বলেন, আমাদের স্বাধীনতার ঘোষণা ছিল সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সমতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা। আমরা ঘোষণা করেছি মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক বাংলাদেশ গড়ার। যেখানে থাকবে ন্যায়ভিত্তিক সমতা। সেই লড়াই শুরু হয়েছে এবং তাতে আমরাই বিজয়ী হবো।
যশোর জেলা কমিটির সভাপতি অ্যাড. আবু বক্কার সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, পলিট ব্যুরো সদস্য সুশান্ত দাস, মোস্তফা লুৎফুল্লাহ, নূর আহমেদ বকুল প্রমুখ। সূত্র: বাংলাদেশ প্রতিদিন থেকে সংগৃহীত

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT