1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারে ছিন্ন মূল শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন - মুক্তকথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

মৌলভীবাজারে ছিন্ন মূল শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৮৮৯ পড়া হয়েছে
যুগান্তর স্বজন সমাবেশ

হোসাইন আহমদ।। মৌলভীবাজার: বুধবার, ১০ই ফাল্গুন ১৪২৩।। আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবসে মৌলভীবাজার শহরের ছিন্ন মূল শিশুদের মধ্যে মাতৃভাষা শিক্ষা ও শিক্ষা উপকরণ বিতরন করেছে যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখা।

যুগান্তর স্বজন সমাবেশ

জেলা কমিটির সভাপতি প্রভাষক হুমায়ূন কবীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদউর রহমান ইমরান এর পরিচালনায় ভাষা শিক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বজন সমাবেশের উপদেষ্টা, মৌলভীবাজার ব্যাংক অফিসার এসোসিয়েশনের সভাপতি ও কলামিষ্ট মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইট পার্ল কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান, বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক মৌলভীবাজার শাখার ম্যানেজার মোঃ মমতাজ উদ্দিন, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, সমাজ সেবক তোফাজ্জল হোসেন, তারুণ্যের কার্যনির্বাহী সদস্য মাহমুদ এইচ খান প্রমুখ।

যুগান্তর স্বজন সমাবেশ

এছাড়াও উপস্থিত ছিলেন, স্বজনের সহ-সভাপতি মোক্তাদির হোসেন, প্রভাষক জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান,প্রভাষক মোঃ সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফাহিম, দপ্তর সম্পাদক সুমন আহমদ, সাহিত্য সম্পাদক প্রভাষক বদরুল ইসলাম, আহসানুল হক সুমন, তানভীর আহমেদ, জসিম উদ্দিন প্রমুখ।
এসময় শহরের শিক্ষা বঞ্চিত প্রায় ৫০টি শিশুকে মাতৃভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, আনন্দ বিনোদন এবং তাদেরকে উচ্চাকাঙ্ক্ষার বিভিন্নমুখি স্বপ্ন দেখানু হয়। এসকল শিশুদের মধ্যে তারুণ্য নামের একটি সামাজিক সংগঠন দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। তাদেরকে সমাজে প্রতিষ্টিত করার জন্য সংগঠনটি সর্বদা কাজ করে যাচ্ছে। একাধিক সংযুক্ত আছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT