মুক্তকথা সংবাদকক্ষ।। প্রবাসে বসবাসকারীদের শহর মৌলভীবাজার। সরকার বলেন পর্যটনের শহর মৌলভীবাজার। আর গুণিজনেরা বলেন, সবই ঠিক আছে তবে দেশের চায়ের রাজধানী হল মৌলভীবাজার এটি শতবছরের পুরোনো পরিচিতি। এ পরিচয়ের সাথে ঘনিষ্টভাবে জড়িত এলাকার অর্থনীতি। প্রবাস গমন হলো অধুনা সংযোজন।
প্রাচুর্য্য যেখানে, সুযোগ সুবিধা নিশ্চিতভাবে সেখানে কিছু না কিছু থাকবেই। তাইতো জীবনযুদ্ধে সংগ্রামরত মানুষ আর তারই পাশা-পাশি হতদরিদ্র মানুষজনকে সেখানেই ভিড় জমাতে দেখা যায় বেশী। এটি বিশ্বব্যাপী মানুষের এক সাধারণ চরিত্র।