1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সমকাল সুহৃদ সমাবেশ আড়ম্বরপূর্ণ অভিষেক - মুক্তকথা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

সমকাল সুহৃদ সমাবেশ আড়ম্বরপূর্ণ অভিষেক

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০১০ পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশ কমলগঞ্জ শাখার আয়োজনে উপজেলা শাখার নতুন কমিটির আড়ম্বরপূর্ণ অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের বৈটকখানায় এই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক সমকাল কমলগঞ্জ প্রতিনিধি ও সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা প্রনীত রঞ্জন দেবনাথ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সুহৃদরা। নবগঠিত কমিটির সদস্যদের পরিচয়পর্বের পর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া।

সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাজী জয়নাল আবেদীন। সুহৃদ সমাবেশের সহ-সভাপতি প্রভাষক রাবেয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, সমাজ সেবক সমরজিৎ সিংহ, সুহৃদ সমাবেশের নির্বাহী সদস্য শাব্বির এলাহী প্রমুখ। বক্তব্য রাখেন সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মোনায়েম খান, কবি জয়নাল আবেদীন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, সমকাল সুহৃদ সমাবেশ কমলগঞ্জ শাখার সদস্য সাংবাদিক নির্মল এস পলাশ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT