1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
হায়রে মন্ত্রীগিরী... - মুক্তকথা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

হায়রে মন্ত্রীগিরী…

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৭০১ পড়া হয়েছে

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ১ দিনের রিমান্ডে

আ’লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী মোঃ আব্দুস শহীদকে ১ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট এম মিজবাউর রহমান’র ২নং আমলী আদালতে’র কাছে সরকার পক্ষের আইনজীবীগণ ৫ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকাল ৯টায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে তাকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয়। বেলা ১০টা ৫০ মিনিটে আদালতে তার শুনানী কার্যক্রম শুরু হয়। শুনানীতে দুই পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, সাবেক ওই কৃষিমন্ত্রীর বিরোদ্ধে ২০১৮ সালের ১৮ ডিসেম্বর তার নিজ আসনের শ্রীমঙ্গল উপজেলায় জিআর ২৪৯/২৪ মামলা দায়ের করা হয়। মামলাটি রুজু হয় চলতি বছরের ২৪ অক্টোবর। মামলাটি দায়ের করেন শ্রীমঙ্গল উপজেলার আলী সারকুল গ্রামের মোঃ মাক্কু মিয়া’র পুত্র মোঃ আব্দুল আহাদ।

মামলার এজহারে বলা হয়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর মোঃ আব্দুস শহিদ বে-আইনীভাবে জনতা নিয়ে হুকুমমতে হত্যার উদ্যেশ্যে আঘাত, ক্ষতি সাধন ও প্রাণ নাশের হুমকি প্রদানসহ বিস্ফোরক দ্রব্য(ককটেল) ব্যবহার করেন। ওই ঘটনায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এদিকে আদালতে শুনানী শেষে আব্দুস শহীদকে কড়া নিরাপত্তায় কারাগারে নেবার পথে আদালত পাড়ায় আম জনতা ভূয়া ভূযা মিছিল দিতে থাকেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT