1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আগুনে বাড়ী ভষ্মিভূত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি - মুক্তকথা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

আগুনে বাড়ী ভষ্মিভূত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কমলগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৪২২ পড়া হয়েছে

কমলগঞ্জে আগুনে পুড়ে বসতবাড়িসহ ৪ দোকান ভস্মিভূত

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৮ এপ্রিল) ভোরে সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিলকপুর(নগর পয়েন্ট) এলাকায় এ ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বরত অফিসার ফয়েজ আহমদ।

স্থানীয়রা জানান, কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিলকপুর (নগর পয়েন্ট) এলাকায় সোমবার ভোরে সাড়ে ৪টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান ও একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দোকানগুলোর ভেতরে থাকা মালামাল ও মূল্যবান সামগ্রী কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে সবপুড়ে ছাই হয়ে যায়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বলেন, আমরা আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

কমলগঞ্জের ফায়ার সার্ভিসের ইনচার্জ ফয়েজ আহমেদ জানান, প্রাথমিক ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, খবর পেয়ে আমি সরেজমিনে পরিদর্শন করি। ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও বরাদ্দ পাওয়া সাপেক্ষে নগদ ৬ হাজার টাকা প্রদান করা হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT