1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আবারও পানি বেড়েছে নদীগুলোতে - মুক্তকথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

আবারও পানি বেড়েছে নদীগুলোতে

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৭০১ পড়া হয়েছে

আবারও উত্তাল হলো মনু-কুশিয়ারা-ধলাই-জুড়ী নদী

 

অবিরাম বৃষ্টি ও পাহড়ী ঢলে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী নদী বেষ্টিত মৌলভীবাজার জেলার ৪টি নদ-নদীতে আবারও বেড়েছে পানি। জেলার কুশিয়ারা, মনূ, ধলাই ও জুড়ী নদীতে আজ মঙ্গলবার আবারও পানি বেড়েছে। মঙ্গলবার নিয়মিত বুলেটিনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানায়, সাগরের লঘু চাপের প্রভাব ও পাহাড়ী অতি বৃষ্টির ঢলে পানি বেড়েছে। এদিকে শরৎ মৌসুমে আরেক ধাপে পানি বৃদ্ধি পাওয়ায় নদী পাড়ের সাধারণ মানুষ আবারও দুশ্চিন্তায় পড়েছেন। জেলার ধলাই ও জুড়ী নদীতে পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জুড়ী নদী বিপদসীমার প্রায় ২ মিটার উপর ও ধলাই নদি বিপদসীমার ২৪ সে:মি: উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এছাড়াও কুশিয়ারা নদীতে কিছুটা বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও গেলো দুই দিনে পানি বেড়েছে প্রায় ২ মিটার। অবশ্য মনূ নদে প্রায় ৩ মিটার পানি বাড়লেও বিপদসীমা অতিক্রম করেনি।

এদিকে দু’দিনের টানা বৃষ্টিতে হাওর ও নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়াতে সাধারণ মানুষকে আবারও দুশ্চিন্তায় ফেলেছে। তবে পানি উন্নয় বোর্ড বলেছে, লাগাতার বৃষ্টি থেমে গেলে নদ-নদীতে পানি কমে যাবে।
মৌলভীবাজার পানি উন্য়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল বলেন, বাংলাদেশ ও ভারতের ত্রিপুরায় বৃষ্টি হওয়াতে নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি কমে গেলে পানি ও নীচে নেমে যাবে। নদ-নদী ভাঙ্গনের বিষয়ে ওই প্রকৌশলী বলেন, জেলার কোন জায়গায় নদ-নদী ভাঙ্গনের কোন খবর পাইনি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT