1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
একটি ইউনিয়নের ২০২২-২৩ অর্থবছরের বাজেট জনসমক্ষে ঘোষণা - মুক্তকথা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি।

একটি ইউনিয়নের ২০২২-২৩ অর্থবছরের বাজেট জনসমক্ষে ঘোষণা

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশকাল : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৬৪২ পড়া হয়েছে
শ্রীমঙ্গল(মৌলভীবাজার), ২৬ মে ২০২২ খ্রিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৭ নং রাজঘাট ইউনিয়নের ২০২২-২৩ অর্থবছরের বাজেট জনসমক্ষে ঘোষণা করা হয়। গতকাল বৃহস্প্রতিবার (২৬ মে) সকালে ইউনিয়ন অফিসের হল রুমে এ খসড়া বাজেট উপস্থাপন করেন ইউনিয়নের সচিব বিশ্বজিৎ অলমিক।

৭ নং রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বাবু বিজয় বুনার্জির সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার চেয়ারম্যান ভানুলাল রায়।
প্যানেল মেয়র মো: সেলিম আহমেদ এর সঞ্চালনায় আইডিয়া-ওয়াশ প্রকল্পের আয়োজনে ও সার্বিক সহযোগিতা অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের মানুষের উপস্থিতিতে প্রায় দের শতাধিক মানুষের উপস্থিতিতে খসড়া বাজেটে আয় দেখানো হয় ৯০,৯৯,৮২৫ এবং ব্যয় ধরা হয় ৯০,০০,০০০ টাকা, উদবৃত্ত তহবিল ৯৯৮২৫ টাকা। বাজেট আলোচনায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্য, কিশোরী, নারী স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করেন।

প্রধান অতিথি অত্র ইউনিয়ন বাজেটের উপর দিক নির্দেশনামুলক আলোচনা করেন। তিনি বলেন একটি সুন্দর বাজেটের মাধ্যমে আগামী বছরের উন্নয়ন নির্ভর করে। অন্যদিকে বাজেট হতে হবে সঠিক যেখানে সাধারন মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT