1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমলগঞ্জের আজকাল... - মুক্তকথা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী।

কমলগঞ্জের আজকাল…

কমলগঞ্জ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৫১৫ পড়া হয়েছে

মাধবপুর হ্রদ এ দৃষ্টিনন্দন স্মারক উদ্বোধন

পর্যটনের অপার সম্ভাবনাকে আরও আকৃষ্ট করতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নয়নাভিরাম মাধবপুর লেইক এ কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর পরিকল্পনায় ও বাস্তবায়নে দৃষ্টিনন্দন স্মারক এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের অর্থায়নে রোববার বিকাল ৪টায় স্মারকটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

লেইক ভিউ পয়েন্ট উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ডি, এম সাদিক আল সাফিন, মাধবপুর চা বাগান ব্যবস্থাপক, স্থানীয় ইউপি সদস্য মোতাহের আলীসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কমলগঞ্জ উপজেলার নয়নাভিরাম মাধবপুর লেইকে পর্যটকদের মুগ্ধ ও আকর্ষনীয় করে তুলতে উপজেলা প্রশাসনের অর্থায়নে ও বাস্তবায়নে দৃষ্টিনন্দন প্রাকৃতিক বৈচিত্র্যময় নান্দনিক আর আধুনিকতার রূপ নিয়ে মাধবপুর লেইক এর প্রবেশ মুখে নির্মিত স্মারকের শুভ উদ্বোধন করা হয়।


‘গুড নেইবারস’ কর্তৃক বন্যা পরবর্তী পূণর্বাসনের জন্য
হাঁস ও ছাগল বিতরণ

আন্তর্জাতিক সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা “গুড নেইবারস্ বাংলাদেশ”, মৌলভীবাজার সিডিপি’র উদ্যোগে কমলগঞ্জ উপজেলার আদমপুরে বন্যা পরবর্তী পূণর্বাসনের জন্য ২০৮ পরিবারের মাঝে ৫টি করে হাঁস ও ৫০ অতিদরিদ্র পরিবারের মাঝে ৫০টি ব্ল্যক ব্যাঙ্গল ছাগল বিতরণ করেন।

রোববার, ১ ডিসেম্বর, দুপুরে “গুড নেইবারস্ বাংলাদেশ”, মৌলভীবাজার সিডিপি’র আদমপুরস্থ অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব হাঁস ও ছাগল বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রমা পদ দে, ৭নং আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম, এ, ওয়াহিদ রুলু, ইউপি সদস্য রওশন আলী, প্রকল্প ব্যবস্থাপক মি. বিপুল রেমাসহ আরো অনেকে।

উল্লেখ্য, ২০২৪ সালের বন্যায় কমলগঞ্জ উপজেলায় অনেক ক্ষতিগ্রস্থ হয়। তারই পূণর্বাসনের জন্য আন্তর্জাতিক সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি এই উদ্যোগ গ্রহণ করে তাদের ক্ষয়ক্ষতি থেকে ঘুরে দাড়ানোর জন্য।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT