1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
করোনা ভাইরাসের চেয়ে নিম্ন আয়ের মানুষের বেশী ভয় লকডাউন নিয়ে - মুক্তকথা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত মেধাবী সুমাইয়া কি তার লক্ষ্যে পৌঁছাতে পারবে(?), শিক্ষার্থী সংবর্ধনা, গুড নেইবার্স- বাংলাদেশ

করোনা ভাইরাসের চেয়ে নিম্ন আয়ের মানুষের বেশী ভয় লকডাউন নিয়ে

জুড়ি প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ১২৮৬ পড়া হয়েছে

দেশজুড়ে করোনা পরিস্থিতির কারণে চলমান লকডাউন আরো বাড়ানোয় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। অন্য দিকে লকডাউনে শ্রমজীবী মানুষের রুজি-রোজগার একেবারে নেই বললেই চলে। জীবন-জীবিকা নিয়ে তাই চিন্তায় পড়েছেন নিম্নআয়ের এসবমানুষজন। তারা বলছেন, নিম্ন আয়ের মানুষ করোনাকে ভয় পায় না, ভয় পায় লকডাউনকে। দেশে দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। সংক্রমণের পাশাপাশি মৃত্যুর হার বাড়ছে আশঙ্কাজনক হারে। করোনার সংক্রমণ রোধে চলছে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন। এ লকডাউনে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় চরম সংকটে পড়েছে শ্রমিক, রিকশা চালকসহ নিম্নআয়ের মানুষ জন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সবাইকে ঘরে থাকার জন্য। কিন্তু নিম্নআয়ের মানুষজনের খাবারের সন্ধানে ঘর থেকে বের হওয়া ছাড়া কোন উপায়। আর যারা কাজের সন্ধানে বের হচ্ছেন তারাও দিন শেষে হতাশ হয়ে বাড়ি ফিরছেন। কারণ স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকায় তাদের আয়-রোজগার একেবারেই নেই বললেই চলে। আয় না থাকায় এসব নিম্নআয়ের পরিবারগুলো পড়েছেন চরম খাবার সঙ্কটে।
ঘুম থেকে উঠে, সকালে ঘর থেকে বের হয়ে, সারাদিন প্রচুর পরিশ্রমের পর দিন শেষে উপার্জিত অর্থ দিয়ে পরিবারের সদস্যদের চাহিদা মেটানোই হলো নিম্নআয়ের পরিবারের কর্তার প্রধান কাজ। রাতে ঘুমানো, পরের দিন আবার কাজে যাওয়া এই দুঃশ্চিন্তাময় অসহনীয় দায়ীত্বের তাগিদ তাদের নিত্যদিনের। কঠিন এই জীবনচক্রের মধ্যে থাকা সাধারণ খেটে খাওয়া মানুষের সংখ্যা দেশে নিহাত কম নয় বলেই জানা যায় তবে জুড়ি উপজেলায় এদের সংখ্যা অগুণতি। এদের নেই কোনো সঞ্চয় বরং আছে ঋণের বোঝা। করোনার লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার খেটে খাওয়া মানুষজন। লকডাউনের এ কয়েকদিন যাবত কর্মহীন জীবন পাড় করছেন এসব নিম্নআয়ের মানুষ। তাদের দুঃস্বপ্নের রাত কবে শেষ হবে এমন জিজ্ঞাসাই উঠে এসেছে স্থানীয় কিছু রিক্সা চালকের কাছ থেকে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT