1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল চালক নিহত - মুক্তকথা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল চালক নিহত

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৭৬০ পড়া হয়েছে

সাইদুল হাসান সিপন।। মৌলভীবাজার-কুলাউড়া সড়কের লুহাইউনি চা বাগান এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সাইফুল(৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। সাইফুল কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মীরশংকর এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে। তিনি মেসার্স আবুল খায়ের কোম্পানীতে মৌলভীবাজারে কর্মরত ছিলেন।
গত ২৯ ফেব্রুয়ারি, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের লুহাইউনি চা বাগানে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় মানুষের কাছ থেকে জানা যায়, শনিবার সকালে নিজ বাড়ি থেকে মৌলভীবাজারের কর্মস্থলে যাওয়ার সময় পথিমধ্যে কুলাউড়াগামী একটি বাসের সাথে ধাক্কা খায় সাইফুলের চালিত মোটরসাইকেলটি। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এসময় তিনি সাইকেল থেকে ছিঁটকে সড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আইনী প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর হয় বলে জানিয়েছেন কুলাউড়া থানার ওসি(তদন্ত) সঞ্জয় চক্রবর্তী।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT